শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন

কচুয়ায় আলুর বাম্পার ফলন,দাম নিয়ে কৃষকরা আশাবাদী

মোঃ নাঈম পাটোয়ারী, কচুয়া (চাঁদপুর) / ২৬০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ মার্চ, ২০২১

চাঁদপুরের কচুয়ায় চলতি মৌসুমে আলুর বাম্পার ফলনে দাম পাওয়ার ব্যাপারে কৃষকরা খুবই আশাবাদী। গত বছরের অক্টোবর ও নভেম্বরে আলুর আকাশ চুম্বি দাম দেখে কৃষকরা আলু চাষে লাভবান হবে বলে আশাবাদী হয়ে পূর্বের তুলনায় এ বছর বেশি পরিমানে আলু চাষ করেছে।

গত তিন বছর আলু মৌসুমে টানা বৃষ্টিপাত হওয়ায় অধিকাংশ কৃষকের আলু নষ্ট হয়েছে। এতে করে কৃষকরা অনেকটাই ক্ষতি হয়ে দিশেহারা হয়ে পড়ে। চলতি বছর ক্ষতি পুষিয়ে নিতে বেশি পরিমানে আলু চাষ করে । আলু চাষে এবছর বাম্পার ফলন হওয়ায় দাম নিয়ে কৃষকরা আশাবাদী। কচুয়ায় চলতি বছর আলু চাষাবাদ হয়েছে ২ হাজার ৫শ হেক্টর।

উপজেলার পালাখাল গ্রামের আলু চাষী রফিক,নজরুল হোসেন জানান, গত তিন বছর ধরে আলু মৌসুমে বৃষ্টি হওয়ায় অনেক আলু নষ্ট হয়েছে। ক্ষতি পুষিয়ে উঠতে চলতি মৌসুমে দাম পাবার আশায় আলু চাষাবাদ করেছি। এবছর আলুর বাম্পার ফলণ হওয়ায় ভালো দাম পাবো আশাবাদী। গত কয়েকদিন ধরে আলু তোলা শুরু হলেও কোন কোন জমির আলু পুষ্ট হতে আরো ৭-৮দিন সময় লেগে যাবে। তাই এবছর বৃষ্টিপাত দেখা দেয়ার আগেই আলুর ফলন ঘরে তোলার চেষ্টা করছি।

দোয়াটি গ্রামের আলু চাষী শহীদ আব্দুর রশিদ বলেন, গত বছর এক একর বিশ শতাংশ জমিতে আলু চাষ করি। ভালো দাম পাওয়ায় এ বছর ৫ একর জমিতে আলুর চাষ করেছি। আবহাওয়া অনুকূলে থাকায় ভালো ফলন পাবো। উপজেলা কৃষি কর্মকর্তা সোফায়েল হোসেন জানান, কচুয়ায় এ বছর আলু চাষে কৃষকদের বেশ আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে। চলতি মৌসুমে উপজেলায় ২ হাজার ৫শ হেক্টর জমিতে আলুর চাষাবাদ করা হয়েছে। এতে এ বছর কচুয়ায় আলুর বাম্পার ফলন হয়েছে। বৃষ্টিবাদল শুরুর পূর্বে আলু চাষিদের ঘরে আলু তুলতে পরামর্শ দেয়া হচ্ছে


এই ক্যাটাগরির আরো সংবাদ