শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন

কচুয়ায় আওয়ামী লীগের সভাপতি প্রত্যাশী ইসহাক সিকাদরের প্রার্থীতা ঘোষণা

আফাজ উদ্দিন মানিক, কচুয়া (চাঁদপুর) / ২৮৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৬ সেপ্টেম্বর, ২০২১

চাঁদপুরের কচুয়া উপজেলা আওয়ামী লীগের আসন্ন ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি পদে প্রার্থীতা ঘোষনা করেছেন উপজেলা আওয়ামী লীগের সদস্য ও ইউপি চেয়ারম্যান মো. ইসহাক সিকদার।

সোমবার (৬ সেপ্টেম্বর)  বিকেলে রাজধানী ঢাকার সেগুনবাগিচায় হোটেল ৭১ এ আওয়ামী লীগ আয়োজিত মত বিনিময় সভায় তিনি সভাপতি পদে প্রার্থীতা ঘোষণা করেন।

এ সময় তিনি বলেন, আমি আসছে কচুয়া উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক কাউন্সিলে সভাপতি হিসেবে উত্তর কচুয়ার সকল আওয়ামী লীগ ও সহযোগী নেতাকর্মীদের সমর্থন প্রত্যাশা করছি। আমি দীর্ঘদিন ধরে আওয়ামীলীগের রাজনীতিতে সম্পৃকতা রয়েছি। বিশেষ করে ১/১১ সময় আমার প্রিয় নেতা ড. মহীউদ্দীন আলমগীর এমপি’র বিভিন্ন মামলা মোকদ্দমা পরিচালনায় ও মুক্তির জন্য আন্দোলন সংগ্রামে কাজ করি। তিনি আরো বলেন, কচুয়ার রাজনীতিতে ড. মহীউদ্দীন খান আলমগীরের অবদানের কথা শতবর্ষের মানুষও মনে রাখবে। কচুয়াতে ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি’র বিকল্প নেই। ড.সেলিম মাহমুদ ও গোলাম হোসেন সন্মানিত ব্যক্তি। সবাইকে নিয়ে ড. মহীউদ্দীন আলমগীর এমপি’র নেতৃত্বে আওয়ামীলীগকে আরো শক্তিশালী করা হবে।

আমাকে নির্বাচিত করা হলে তৃনমূল ও নির্যাতীত নেতাকর্মীদের মূল্যায়ন  হবে। বিশেষ করে কচুয়ার উন্নয়নের রূপকার ড. মহীউদ্দীন খান আলমগীর এমপির হাতকে শক্তিশালী করার লক্ষ্যে ঐক্যবদ্ধ হয়ে কাজ করব। পাশাপাশি ড. মহীউদ্দীন খান আলমগীর এমপিসহ কেন্দ্রীয় শীর্ষ নেতাদের নিয়ে কচুয়া উপজেলা আওয়ামী লীগকে এক মঞ্চে সাজাতে চাই। কোনো কোন্দল না রেখে কাধে কাধ রেখে সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানাই এবং নির্বাচিত হলে নেতাকর্মীদের ঐক্যব্ধ করে দলকে শক্তিশালী ভাবে সুসংগঠিত করা এবং সাচারকে নতুন উপজেলায় রুপান্তরিত করা হবে।

কচুয়া উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক মো. শাহজাহান এর সভাপতিত্বে ও সাচার ডিগ্রি কলেজের অধ্যাপক আবু ইউসুফ সরকার পবনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য দেন, ঢাকা শাহবাগ থানা আওয়ামী লীগের সভাপতি ও কচুয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক জিএম আতিকুর রহমান।

মতবিনিমিয় সভায় আরো বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগের সদস্য অ্যাড. শাহআলম ইকবাল, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন্নাহার ভূঁইয়া, বাংলাদেশ ছাত্রলীগের সহ-সভাপতি জহিরুল ইসলাম সরকার,ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান জুয়েল, উপজেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা সম্পাদক মোহাম্মদ হোসেন পাটওয়ারী দুলাল,আওয়ামী লীগ নেতা সাগর মাহমুদ কাউছার, সদস্য আবুল খায়ের মজুমদার,বিতারা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি হারুনুর রশিদ পাটওয়ারী,বর্তমান সাধারন সম্পাদক সোহাগ খান, আওয়ামী লীগ নেতা অ্যাড. ছিদ্দিকুর রহমান বাবু,ফারুক হোসেন,উপজেলা স্বেচ্ছবেকলীগের সভাপতি ইঞ্জি. জহিরুল ইসলাম, ঢাকা দক্ষিন শ্রমিক লীগের সদস্য আনোয়ার হোসেন মিয়াজী, আওয়ামী লীগ নেতা গোলাম মোস্তফা,আবুল কালাম আজাদ,জসিম উদ্দিন প্রধান,যুবলীগ নেতা শাহআলম প্রধান,ছাত্রলীগ নেতা আরিফ হোসেন,সাইফুল ইসলাম সহ আওয়ামীলীগ,যুবলীগ,স্বেচ্ছাসেবক লীগ,ছাত্রলীগসহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ