শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন

কচুয়ার রহিমানগর বিএবি উচ্চ শিক্ষক ডাঃ আব্দুর রব আর নেই

আফাজ উদ্দিন মানিক / ১১১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২৮ জুন, ২০২৪

কচুয়ার ঐতিহ্যবাহী রহিমানগর বিএবি উচ্চ বিদ্যালয়ের অবসর প্রাপ্ত সহকারী শিক্ষক ও ডাক্তার আব্দুর রব মজুমদার(৮০)আর নেই। বৃহস্পতিবার ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন।(ইন্না—রাজেউন)।

শুক্রবার সকাল ৮টায় রহিমানগর উচ্চ বিদ্যালয় মাঠে প্রথম জানাযা , সকাল ৯টায় তার শশুরবাড়ী আইনগীরি গ্রামের কেন্দ্রিয় ঈদগাহ মাঠে ২য় জানাযা ও সকাল ১০টায় তার নিজ গ্রাম কহলথুড়ীর দক্ষিণ পাড়া হাফেজিয়া মাদ্রাসা মাঠে ৩য় জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। ১ম জানাযা অনুষ্ঠানে তাঁর কর্মময় জীবনের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন বিশ^বিদ্যালয় মঞ্জুরীকমিশনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ড. মুহাম্মদ আলমগীর,ইউপি চেয়ারম্যান মোঃ আমির হোসেন ও আব্দুছ ছালাম সওদাগর, জেলা পরিষদ সদস্য তৌহিদুল ইসলাম খোকা, রহিমানগর বিএবি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সিরাজুল ইসলাম ও মাওলানা ইউসুফ মিয়া,মরহুমের ছোট ভাই মুক্তিযোদ্ধা আব্দুল কাদের ও ছেলে সোহাগ মিয়া প্রমূখ।

জানাযায় ইমামতি করেন মিরসরাই দরবার শরীফের পীর হাফেজ শাহ মেছবাহুল ইসলাম লতিফী মৃত্যুকালে তিনি ৪ ছেলে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান। তিনি দীর্ঘদিন যাবৎ ডায়াবেটিস সহ বিভিন্ন জটিল রোগে ভূগে আসছিলেন। তার জানাযা অনুষ্ঠানে এলাকার বিপুল সংখ্যক লোকজন উপস্থিত ছিলেন। সদালাপী, সর্বদা হাস্যজ্জলও পরোপকারী পরিচিত ডাঃ আব্দুর রব মজুমদারের মৃত্যুতে এলাকা বাসীর মধ্যে দারুন শোকের ছায়া নেমে আসে।


এই ক্যাটাগরির আরো সংবাদ