শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন

কচুয়ার পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে যোগদান

আশেক এলাহী / ২৭২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১২ জানুয়ারী, ২০২২

কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে রাষ্ট্র বিজ্ঞানের সিনি.সহকারী অধ্যাপক মো. নজরুল ইসলাম যোগদান করেছেন। ওই কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রফিকুল ইসলাম মজুমদার ৪ জানুয়ারী আকস্মিক মৃত্যুজনিত কারনে তাঁঁকে ৯ জানুয়ারী ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে যোগদান করেন।

এ উপলক্ষে মঙ্গলবার কলেজ মিলনায়তনে কলেজের শিক্ষকবৃন্দ তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এ সময় সহকারী অধ্যাপক বিল্লাল হোসেন মোল্লা,সেলিম হোসেন, ইকবাল আহমেদ মিঠু,ফানাউল্যাহ,নব নির্বাচিত ইউপি সদস্য মো: শাহজালাল মিয়াসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

জানা গেছে, কচুয়ার ঐতিহ্যবাহী পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজটি তৎকালীন ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত হয়। কলেজটি প্রতিষ্ঠার পর ১৯৯৬ সালে ৩ সেপ্টেম্বর মো. নজরুল ইসলাম প্রভাষক পদে কলেজে যোগদান করেন। পরে রাষ্ট্র বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে ২০০৭ সালের ১ জুলাই পদোন্নতি পান। কলেজ প্রতিষ্ঠার পর থেকে শিক্ষার মান উন্নয়নে যে কজন শিক্ষক ছিলেন তার মধ্যে মো. নজরুল ইসলাম অন্যতম। গুনী এ অধ্যাপক মো. নজরুল ইসলাম উপজেলার ভূঁইয়ারা গ্রামের অধিবাসী সমাজ সেবক আফজল মিয়া ও মিসেস তহমিনা বেগমের সু-যোগ্য সন্তান।

কলেজের দায়িত্ব প্রাপ্ত ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. নজরুল ইসলাম বলেন, আমাকে এই কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব দেয়ায় কলেজের সম্মানিত প্রতিষ্ঠাতা ও বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষনা সম্পাদক ড. সেলিম মাহমুদ, কলেজের গর্ভনিংবডির সভাপতি আলহাজ্ব মো. আইয়ুব আলী পাটওয়ারী ও কলেজের শিক্ষক সহকর্মী ও এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা জানাই। পাশাপাশি এই কলেজের শিক্ষার মান আরো উন্নয়নকল্পে সকলের সহযোগিতা ও সু-পরামর্শ কামনা করছি।


এই ক্যাটাগরির আরো সংবাদ