শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন

কচুয়ায় দুর্বৃত্তদের আগুনে পুড়ে ৪দোকানসহ অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি

মহসিন হোসাইন / ১৩০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪

কচুয়ায় মাসুদ মোল্লা নামের এক যুবলীগ নেতার ৪টি দোকান পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা।
শুক্রবার (২০সেপ্টেম্বর) মধ্যরাতে উপজেলার দক্ষিণ সেঙ্গুয়া গ্রামে ভয়াবহ এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে মাসুদ মোল্লার দোকানে থাকা নগদ টাকাসহ প্রায় অর্ধকোটি টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থ পরিবার দাবী করছে। মো. মাসুদ মোল্লা উপজেলার ৫নং প্রশ্চিম সহদেবপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড যুবলীগের সভাপতি।
ক্ষতিগ্রস্থ যুবলীগ নেতা মাসুদ মোল্লা ও তার বাবা চাঁদপুর জজ কোর্টের আইনজীবী সহকারী মো. জামাল হোসেন মোল্লা জানান,   এতে প্রায়  রাতের আধারে দুর্বৃত্তরা শত্রুতার জের ধরে আগুন ধরিয়ে দেয়। ক্ষতিগ্রস্তরা টের পেলে দুর্বৃত্তরা দৌড়ে পালিয়ে যায়। আগুনের লেলিহান চারদিকে ছড়িয়ে পড়লে আগুন নিয়ন্ত্রণে কাজ করে স্থানীয়রা।
ততক্ষনে নগদ ২ লক্ষ ৬০ হাজার টাকা, ফ্রিজ, মুদি মালামাল,পানির পাম্প ও আইপিএস সহ দোকানের অন্যান্য মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ৫০ লক্ষ টাকার ক্ষতিসাধন হয়ে বলে দাবি তাদের। অন্যদিকে এ ঘটনায় দুর্বৃত্তদের খুঁজে বের করে আইনের আওতায় আনার দাবি জানান ক্ষতিগ্রস্থ পরিবারটি।


এই ক্যাটাগরির আরো সংবাদ