শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন

কক্সবাজার বিমানবন্দর তদারকিতে বিমানবাহিনী

নিজস্ব প্রতিবেদক / ২৮০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৪ ডিসেম্বর, ২০২১

কক্সবাজার বিমানবন্দরের তদারকির জন্য বিমানবাহিনী নিয়োগ করেছে বিমান কর্তৃপক্ষ। শুক্রবার (৩ ডিসেম্বর) থেকে বিমানবাহিনীর সদস্যরা রানওয়ের নিরাপত্তা ব্যবস্থা তদারকি করছেন। শুক্রবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তা মোহাম্মদ হানিফ।

এর আগে গত ৩০ নভেম্বর কক্সবাজার বিমানবন্দরে বিমানের ডানায় দুই গরুর ধাক্কার ঘটনা দেশজুড়ে আলোচনায় আসায় বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এ ব্যবস্থা নিয়েছে।
বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তা মোহাম্মদ হানিফ জানান, বিমানবন্দরে অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে যাওয়ার পর সীমানা প্রাচীর নির্মাণ কাজও শুরু হয়েছে। ইতোমধ্যে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের মেম্বার সিকিউরিটি গ্রুপ ক্যাপ্টেন আবু সালেহ মাহমুদ মান্নাফি বিমানবন্দর পরিদর্শন করে গেছেন।

জানা গেছে, বাংলাদেশ বিমানবাহিনীর ২০ সদস্য বিমানবন্দর তদারিকর কাজে নিয়োজিত হয়েছেন। তারা শুক্রবার থেকে বিমানবন্দরের চতুর্দিক তদারকি করছেন। এরপর থেকে বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা আগের চেয়ে উন্নত হয়েছে।

উল্লেখ্য, গত মঙ্গলবার (৩০ নভেম্বর) বিকাল ৫টা ৫৭ মিনিটে কক্সবাজার বিমানবন্দরের রানওয়ের ১৭নং ডেল্টা পোস্টে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট উড্ডয়নের সময় বিমানের ডান পাশের পাখায় ধাক্কা লেগে ২টি গরুর মৃত্যু হয়। এর প্রেক্ষিতে এই ব্যবস্থা নিল কর্তৃপক্ষ।


এই ক্যাটাগরির আরো সংবাদ