শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে বাস-ট্রাক সংঘর্ষ, নিহত ২

কক্সবাজার প্রতিনিধি / ১৪৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ জুলাই, ২০২৩

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ায় যাত্রীবাহী একটি বাসের সঙ্গে সিমেন্ট বোঝাই ট্রাকের সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও ৬ জন। 

আজ মঙ্গলবার (১৮ জুলাই) সকাল ৭টার দিকে মহাসড়কের উত্তর হারবাং আজিজনগর দরগাহগেট এলাকায়  দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছেন চিরিঙ্গা হাইওয়ে থানার ইনচার্জ খোকন কান্তি রুদ্র। তিনি জানান, আজ সকালে কক্সবাজারের দিকে যাচ্ছিল সিমেন্ট বোঝাই ট্রাক ও যাত্রীবাহী একটি বাস। গাড়ী দুটি উত্তর হারবাং এলাকায় পৌঁছলে ট্রাকটি হঠাৎ শ্লো হয়ে পড়লে পেছন দিক থেকে প্রচণ্ড ধাক্কা দেয় দ্রুতগামী বাসটি। এতে বাসে থাকা ২ জন নিহত ও ৬ জন গুরুতর আহত হয়েছেন।

নিহতরা হলেন ব্রাক্ষ্মণবাড়িয়ার নবীনগর থানার নাসিরাবাদ এলাকার জামাল মিয়ার ছেলে টিপু সোলতান (২২) ও যশোর জেলার শার্শা উপজেলার সুবর্ণখালী এলাকার আবুল হাসানের ছেলে তালহা জোবায়ের সাজিদ (২১)।

আহতদের পরিচয় এখনও পাওয়া যায়নি।

হাইওয়ে থানার ইনচার্জ খোকন কান্তি রুদ্র বলেন, গুরুতর আহতদের প্রথমে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। জব্দ করা হয়েছে গাড়ী দুটি।


এই ক্যাটাগরির আরো সংবাদ