শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন

কক্সবাজারে ৩ কিমি এলাকা জুড়ে তরুণের পতাকা ও মানচিত্র উত্তোলন

কক্সবাজার ব্যুরো / ২৬০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৬ মার্চ, ২০২২

‘স্বাধীনতা’কে শুধু শব্দে নয়, ধারণ করি মর্মে-ধর্মে এবং অস্তিত্বে- এই স্লোগানকে ধারণ করে কক্সবাজারের উখিয়ায় ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে তিন কিলোমিটার এলাকা জুড়ে জাতীয় পতাকা-হাজারো ফুলেভরা বাংলাদেশের মানচিত্র উত্তোলন করা হয়েছে।

শনিবার ২৬ মার্চ নিজ উদোগে মেরিন ড্রাইভ সড়কে ভিন্নধর্মী এ কাজটি করেন উখিয়ার সোনারপাড়া গ্রামের তরুণ সাইদুল ইসলাম।

এতে সকাল ৯টা থেকে পর্যটকদের পাশাপাশি বিদ্যালয়ের হাজারো শিক্ষার্থী অংশ নেয়।

আয়োজক সাইদুল ইসলাম জানান, আমরা যারা নতুন প্রজন্ম, “তারা মহান মুক্তিযুদ্ধ দেখেনি। পাঠ্যপুস্তকে পড়ে স্বাধীনতা সম্পর্কে ক্ষুদ্র জ্ঞান অর্জন করেছি। তাই নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনাকে উজ্জীবিত করতে আমার এই ক্ষুদ্র প্রয়াস।”

এতে সকল বীর শহীদদের প্রতি সম্মান প্রদর্শন এবং দেশের প্রতি ভালবাসার আত্মপ্রকাশ ঘটেছে।

সোনারপাড়া উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো: মকবুল হোসেন সরকার জানান, “মহান স্বাধীনতা দিবসে সাইদুল ইসলামের এ উদ্যোগ খুব প্রশংসনীয়। তার এই উদ্যোগে সোনারপাড়া উচ্চ বিদ্যালয়ের হাজারো শিক্ষার্থী অংশ নিয়েছে। একারণে শিক্ষার্থীরা মুক্তিযুদ্ধ সম্পর্কে জেনেছে।”

একই বিদ্যালয়ের বাংলা বিভাগে শিক্ষক মো: বাবুল আবছার জানান, মহান স্বাধীনতা দিবসে আমার এলাকার তরুণ সাইদুল ইসলাম নিজ উদ্যোগে যে কাজটি করে দেখিয়েছে এজন্য তাকে দেশের গর্বিত সন্তান বলতে পারি।

উল্লেখ্য, সাইদুল ইসলাম পেশায় একজন আর্টিস্ট, ডিজাইনার এবং পেইন্ট কনসালট্যান্ট। কাজের পাশাপাশি তিনি অতীতেও বিভিন্ন সামাজিকমূলক কাজে অংশগ্রহণ করেছেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ