শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন

কক্সবাজারে সাজাপ্রাপ্ত রোহিঙ্গা কয়েদির মৃত্যু

কক্সবাজার ব্যুরো / ২৭৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২২

কক্সবাজার সদর হাসপাতালে নজির আহমদ (৫৫) নামে এক রোহিঙ্গা কয়েদির মৃত্যু হয়েছে। হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।

সোমবার বিকেলে এ বিষয়টি নিশ্চিত করেছেন জেল সুপার মো. নেছার আলম।

নিহত নজির আহমদ উখিয়া কুতুপালং ক্যাম্পের ব্লক জি, শেড ১৪ এর বাসিন্দা ওয়াজ উল্লাহর ছেলে।

জেল সুপার নেছার আলম বলেন, ‘২০২১ সালের ৬ সেপ্টেম্বর ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডের সাজা পরোয়ানা মূলে নজির আহমদকে কারাগারে নেয়া হয়। উখিয়া বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট তাকে এ সাজা দেন। সে হৃদরোগে আক্রান্ত হয়ে ২৯ জানুয়ারি থেকে হাসপাতালে ভর্তি ছিল। পরে অবস্থার অবনতি হলে আজ দুপুর ১টা ১৫ মিনিটে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।

ময়নাতদন্তের জন্য তার লাশ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে বলে জানান জেল সুপার মো. নেছার আলম।


এই ক্যাটাগরির আরো সংবাদ