শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন

কক্সবাজারে বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক ৫

কক্সবাজার ব্যুরো / ২৩৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৩ এপ্রিল, ২০২২

কক্সবাজারের উখিয়ার কড়ইবনিয়া ও নাইক্ষ্যংছড়ি গর্জনবনিয়া মিয়ানমার সীমান্ত এলাকা থেকে পৃথক অভিযান চালিয়ে ৬ লাখ ৯০ হাজার ইয়াবাসহ ৫ জনকে আটক করেছে বিজিবি। 

শনিবার (২৩ এপ্রিল) দুপুরে দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান কক্সবাজার-৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল মো. মেহেদী হোসাইন কবির।

তিনি জানান, ১৯ থেকে ২২ এপ্রিল মধ্যরাত পর্যন্ত অভিযান পরিচালনা করে করবুনিয়া এলাকার শীর্ষ মাদক কারবারি ইকবাল হোসেনের বাড়ি তল্লাশী করে ৫০ হাজার ইয়াবাসহ চারজনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, জালিয়াপালং পাইন্যাশিয়া চরপাড়ার মৃত কবির আহম্মদের ছেলে মো. মাহবুব (৩০), ইকবাল হোসেনের স্ত্রী সুফিয়া সুলতানা সুমি (২৬), আলী আহম্মদের স্ত্রী ফাতেমা বেগম (৬৫) ও চাকবৈঠা পশ্চিম দিঘীনালার মো. কালু মিয়ার ছেলে মো. রফিক উল্লাহ।

পরে তাদের জিজ্ঞাসাবাদে রেজুপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে আরও ৬ লাখ ইয়াবা উদ্ধার করা হয়। এছাড়া তারই সিন্ডিকেটের সদস্য মো. রফিক আলম গর্জনবুনিয়া সীমান্ত থেকে ৪০ হাজার ইয়াবাসহ আটক করা হয়।

তিনি আরও জানান, মূলত ঈদকে টার্গেট করে এ চালানটি আসছিল।

উল্লেখ্য, ২০১৯ সালের পর এটিই একক অভিযানে বিজিবি কর্তৃক উদ্ধারকৃত ইয়াবার সর্বোচ্চ চালান।


এই ক্যাটাগরির আরো সংবাদ