শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন

কক্সবাজারে পা পিছলে পড়ে হাতির মৃত্যু

কক্সবাজার ব্যুরো / ২৭৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২১ নভেম্বর, ২০২১

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামাবাদে এক বন্য হাতির মৃত্যু হয়েছে। রোববার (২১ নভেম্বর) সকালে ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের গজালিয়ার (৯নং ওয়ার্ড) সাতঘরিয়াপাড়া সংলগ্ন ক্লিব্বা নামক এলাকায় হাতির মৃত্যুর ঘটনা ঘটে।

স্থানীয়রা জানিয়েছে, ওইদিন সকাল ৭টার দিকে অজ্ঞাতনামা একদল কাঠুরিয়া লাকড়ি সংগ্রহ করতে যাওয়ার পথে অন্তত: আড়াই ফুট গভীর একটি ঝিরিতে হাতিটিকে মৃত অবস্থায় দেখতে পায় এবং তারা বিষয়টি স্থানীয়দের জানায়।

স্থানীয় লোকজন বন বিভাগকে হাতি মৃত্যুর বিষয়টি অবগত করলে দুপুর ১২টার দিকে বন বিভাগের ফুলছড়ি রেঞ্জের কর্মকর্তারা ঘটনাস্থলে এসে পৌঁছে।

ফুলছড়ি রেঞ্জের অধীন রাজঘাট বিট কর্মকর্তা মো. আলাউদ্দিন জানান, মৃত হাতিটি পুরুষ এবং এটির বয়স আনুমানিক দেড় থেকে দুই বছরের মত হবে। এটি দৈর্ঘ্যে ৭ ফুট, প্রস্থ ৫ ফুট এবং শুড় আড়াই ফুট।

ফুলছড়ির রেঞ্জ কর্মকর্তা ফারুক আহমদ বাবুল বলেন, পুকুরের ঢাল বেয়ে নিচে নামার সময় পা পিছলে পড়ে হাতিটির মৃত্যু হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ফুলছড়ির এসিএফ ড. প্রান্তোষ চন্দ্র রায় জানান, কক্সবাজার সদর উপজেলা থেকে প্রাণি সম্পদ বিভাগের কর্মকর্তারা এসেছেন। ময়নাতদন্ত শেষে হাতিটির মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। তিনি আরও জানান, প্রাণী সম্পদ বিভাগের কর্মকর্তারা তাকে হাতিটির গায়ে ক্ষত চিহ্ন রয়েছে বলে জানিয়েছেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ