শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন

কক্সবাজারে আক্তার হত্যায় ১ জনের মৃত্যুদণ্ড , যাবজ্জীবন ৪

নিজস্ব প্রতিবেদক / ২৫৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ জানুয়ারী, ২০২২

কক্সবাজারে আক্তার হোসেন নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যা মামলায় আব্দুল খালেক (৪৮) নামে এক ব্যক্তির মৃত্যুদণ্ডাদেশ ও ৪ জনের যাবজ্জীবন সাজা প্রদান করেছে আদালত। একইসঙ্গে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এছাড়া ৩ জনকে খালাস প্রদান করেন আদালত।

বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) দুপুরে কক্সবাজার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আব্দুল্লাহ আল মামুনের আদালত এ রায় প্রদান করেন।

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- মো: কাজল, আমির হামজা, সেলিম উল্লাহ ও আব্দুল গফ্ফার।

রাষ্ট্রপক্ষের কৌসুলী অতিরিক্ত পিপি মোজাফ্ফর আহমদ হেলালী জানান, গত ২০০২ সালের ২৯ জুন কক্সবাজার বাস টার্মিনালস্থ লারপাড়া এলাকায় ক্যাফে হায়দার হোটেলের সামনে একটি গাড়ির চাবি দেয়া-নেয়াকে কেন্দ্র করে উখিয়া উপজেলার রত্নাপালং ইউনিয়নের জমির আহমদের ছেলে আক্তার হোসেনকে (৩৫) গুলি করে হত্যা করে পালিয়ে যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আব্দুল খালেক।

এ ঘটনায় নিহত আক্তার হোসেনের বড় ভাই আব্বাস উদ্দিন বাদি হয়ে আদালতে হত্যা মামলা দায়ের করেন। পরে ২০০৩ সালে মামলার চার্জ গঠন করা হয়। পরবর্তীতে ওই মামলার সাক্ষ্যগ্রহণ, জেরা ও যুক্তিতর্ক শেষে আদালত দোষী সাব্যস্ত করে আসামি আব্দুল খালেককে মৃত্যুদণ্ডাদেশ ও মো: কাজল, আমির হামজা, সেলিম উল্লাহ ও আব্দুল গফ্ফারকে যাবজ্জীবন সাজা প্রদান করেছেন। একইসঙ্গে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

এছাড়া আবদুল জলিল, আশরাফুল সিদ্দিকী ও ওবায়দুল হককে খালাস প্রদান করেন আদালত।


এই ক্যাটাগরির আরো সংবাদ