শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন

কক্সবাজারের শীর্ষ সন্ত্রাসী মুন্নাসহ ২১ জন গ্রেপ্তার

কক্সবাজার ব্যুরো / ২৬৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১৫ এপ্রিল, ২০২২

কক্সবাজারে শীর্ষ সন্ত্রাসী নুরুল আমিন মুন্নাসহ বিভিন্ন মামলার ২১ জন পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে একটি দেশীয় তৈরি একনলা বন্দুক ও ৭টি ছোরা উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃত শীর্ষ সন্ত্রাসী মুন্নার বিরুদ্ধে ১৯টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

শুক্রবার বিকেল ৪টার দিকে কক্সবাজার সদর সডেল থানার কনফারেন্স হলে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম।

তিনি জানান, গত ৪৮ ঘণ্টা কক্সবাজার শহরজুড়ে অভিযান পরিচালনা করেছে জেলা পুলিশের ৫টি টিম। যাদের হাতে ধরা পড়েছে শহরের তালিকাভুক্ত শীর্ষ ছিনতাইকারী ও ১৯ মামলার আসামি নুরুল ইসলাম মুন্নাসহ ৩২ জন।

বুধবার থেকে শুক্রবার ভোর পর্যন্ত চলা পুলিশের এ বিশেষ অভিযানে প্রথম ধাপে ১২ জন ও আজ আরও ২১ জনকে গ্রেপ্তার করা হয়। যাদের বিরুদ্ধে, ছিনতাই ও ডাকাতি প্রস্তুতি মামলাসহ একাধিক মামলা রয়েছে।

তিনি আরও জানান, অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ সব সময় সক্রিয়। তবে সামাজিক আন্দোলন না হলে পুলিশের একার পক্ষে পুরোপুরি অপরাধ নিয়ন্ত্রণ সক্ষম হচ্ছে না। সমাজের জনপ্রতিনিধিদের এগিয়ে আসার আহ্বান জানান।


এই ক্যাটাগরির আরো সংবাদ