শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন

ওয়ারেন্টের আসামীর সাথে শাহরাস্তি থানার ওসির বন্ধুত্বপূর্ণ সম্পর্ক

রফিকুল ইসলাম পাটোয়ারী, শাহরাস্তি (চাঁদপুর) / ৩২৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ মে, ২০২১

চাঁদপুরের শাহরাস্তি থানায় বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপনের মাধ্যমে ৬ গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামীকে কোর্টে প্রেরণ করেছেন থানার অফিসার ইনচার্জ মোঃ আবদুল মান্নান।

সোমবার (১৭ মে) আটককৃতদের কোর্ট হাজতে পাঠানো হয়েছে।

থানা সূত্রে জানা যায়, উপজেলার রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের বেরকি গ্রামের আতিক উল্যাহর পুত্র রমজান আলী, তার দুই পুত্র ইব্রাহীম ও শাহীন, মৃতঃ আবুল হাশেমের পুত্র জহিরুল ইসলাম, মৃতঃ আঃ মমিনের পুত্র রিপন ও রবিউল ইসলামের বিরুদ্ধে সি-আর ৯৪/১৯ মামলা মূলে আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করে।নিজেদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার কারণে যেকোন সময় আটক হবার আশঙ্কায় গত ১৬ মে রমজান আলী শাহরাস্তি থানা অফিসার ইনচার্জ মোঃ আবদুল মান্নানের সাথে মুঠোফোনে যোগাযোগ করেন। অফিসার ইনচার্জ তাকে বিষয়টি বুঝিয়ে বলেন এবং আইনের প্রতি আস্থা রাখার অনুরোধ জানান।

পুলিশ কর্মকর্তার বক্তব্যে অনুপ্রাণিত হয়ে পরদিন সকালে পরোয়ানাভুক্ত ৬ জন একসাথে থানায় এসে হাজির হয়। ওই দিনই দাফতরিক নিয়মাদি সম্পন্ন করে তাদের কোর্টে প্রেরণ করা হয়।

থানার অফিসার ইনচার্জ মোঃ আবদুল মান্নান জানান, পুলিশি অভিযানের ভয়ে পরোয়ানাভুক্ত ব্যক্তিরা পলাতক জীবন যাপন করছিলেন। তাদের পক্ষ হতে একজন আমার সাথে যোগাযোগ করলে আমি বুঝিয়ে ৬ জনকে থানায় হাজির করতে সক্ষম হই।


এই ক্যাটাগরির আরো সংবাদ