শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন

ওসমানী মেডিকেল কলেজের ২৭৭ শিক্ষার্থী পেল সিনোফার্মের টিকা

সিলেট ব্যুরো / ২৯৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৯ জুন, ২০২১

চীন থেকে আসা সিনোফার্মের তৈরি করোনাভাইরাসের টিকা দেওয়া শুরু হয়েছে সিলেটে।

শনিবার সকাল ১০টায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের শিক্ষার্থীদের দিয়ে এই টিকা প্রয়োগ শুরু হয়। প্রথম দিন ২৭৭ শিক্ষার্থীকে করোনার টিকা দেয়া হয়।

টিকার তত্ত্বাবধানে থাকা সিলেট সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম সুমন জানান, সিনোফার্মের ৩৭ হাজার টিকা সিলেট এসেছে। প্রাথমিকভাবে এই টিকা মেডিকেল কলেজের শিক্ষার্থী ও নার্সিং কলেজের শিক্ষার্থীদের দেয়া হবে। এরপর অগ্রাধিকার ভিত্তিতে মেডিকেল এসিস্ট্যান্ট, বিগত দিনে টিকা থেকে বাদ পড়া চিকিৎসক, নার্স, পুলিশ সদস্য, কবর খননকারী ও মৃত দেহের দাফনে নিয়োজিতদের দেয়া হবে।

শনিবার সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের যে ২৭৭ জন শিক্ষার্থীকে টিকা দেয়া হয়েছে, তাদের মধ্যে ১০৪ জন ছাত্র ও ১৭৩ জন ছাত্রী ছিল। রবিবার থেকে নার্সিং কলেজের শিক্ষার্থীদের টিকা দেয়া শুরু হবে।


এই ক্যাটাগরির আরো সংবাদ