শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন

ওমিক্রন ঠেকাতে দর্শনা চেকপোস্টে বাড়তি সতর্কতা

জ্যেষ্ঠ প্রতিবেদক / ২৪৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৬ ডিসেম্বর, ২০২১

করোনা ভাইরাসের নতুন ধরন ওমিক্রনের সংক্রমণ ঠেকাতে দর্শনা ইমিগ্রেশন চেকপোস্টে বাড়তি সতর্কতামূলক ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছে ইমিগ্রেশন কর্তৃপক্ষ। 

সোমবার দর্শনা ইমিগ্রেশন চেকপোস্ট ঘুরে দেখা গেছে, ভারত থেকে আসা সকল পাসপোর্টধারী যাত্রীদের ৭২ ঘণ্টার মধ্যে করোনাভাইরাসের নেগেটিভ সনদসহ বিভিন্ন তথ্য সংগ্রহ করা হচ্ছে।

দর্শনা ইমিগ্রেশন চেকপোস্টের ইনচার্জ (পুলিশের উপপরিদর্শক) আব্দুল আলিম জানান, দর্শনা ইমিগ্রেশন চেকপোস্টের প্রবেশ পথে নিরাপত্তা জোরদার করা হয়েছে। ওমিক্রন প্রতিরোধে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। চেকপোস্ট দিয়ে ভারত থেকে আসা যাত্রীদের অতি গুরুত্ব সহকারে যাচাই-বাছাই করে তবেই অনুমতি দেওয়া হচ্ছে।

এছাড়া যাত্রীদের কাছে ৭২ ঘণ্টার মধ্যে করোনা পরীক্ষার নেগেটিভ সনদ অবশ্যই থাকতে হবে। এরপরও চেকপোস্টে স্বাস্থ্য পরীক্ষায় কারও তাপমাত্রা বেশি হলে করোনা পরীক্ষা করা হচ্ছে। এ ব্যাপারে ইমিগ্রেশন চেকপোস্ট এলাকায় পুলিশি তৎপরতা জোরদার করা হয়েছে বলেও জানান তিনি।

দর্শনা ইমিগ্রেশনে দায়িত্বরত ডাঃ মো. রফিক জানান, সম্প্রতি দক্ষিণ আফ্রিকায় ছড়িয়ে পড়া ওমিক্রন ভারতেও শনাক্ত হয়েছে। করোনার এই ধরন মারাত্মক আকার ধারণ করেছে। ইতোমধ্যে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। ভারত থেকে যেসব পাসপোর্টধারী যাত্রী বাংলাদেশে প্রবেশ করছে সেসব যাত্রীর স্বাস্থ্য পরীক্ষা গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ