শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন

ওবায়দুল কাদেরকে নিয়ে কটুক্তি, দুই নেতাকে অব্যাহতি

নিজস্ব প্রতিবেদক / ২৯১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৮ এপ্রিল, ২০২২

বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য ওবায়দুল কাদেরকে নিয়ে কটুক্তি করার অভিযোগে নোয়াখালীর কবিরহাট উপজেলায় আওয়ামী লীগের দুই নেতাকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

সোমবার সকালে এই তথ্য নিশ্চিত করেন কবিরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন রুমি।

এর আগে গত রোববার রাতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক নোটিশের মাধ্যমে তাদের অব্যাহতি দেওয়া হয়। একইসঙ্গে তাদেরকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কারের জন্য জেলা কমিটির কাছে সুপারিশ করা হয়েছে।

এ বিষয়ে নুরুল আমিন রুমি বলেন, “গত শুক্রবার (১৫ এপ্রিল) কবিরহাট উপজেলার একটি ইফতার ও দোয়া মাহফিলে ওবায়দুল কাদেরের বিরুদ্ধে কুরুচিপূর্ণ আচারণ ও কটুক্তিমূলক বক্তব্য প্রদান করেন ধানসিঁড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুল মান্নান মুনাফ ও চাপরাশিরহাট ইউনিয়ন সাধারণ সম্পাদক হানিফ বিএসসি। যা সংগঠন বিরোধী এবং ওই বক্তব্যে নেতৃবৃন্দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।”

রোববার ঐতিহাসিক মুজিব নগর দিবস উপলক্ষে অনুষ্ঠিত উপজেলা আওয়ামী লীগের আলোচনা সভা থেকে তাদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান তিনি।

তিনি আরও বলেন, “মন্ত্রীকে নিয়ে কটুক্তিকারি আবদুল মান্নান মুনাফ ও হানিফ বিএসসিকে জেলা আওয়ামী লীগের সম্মতিক্রমে তাদের দলীয় পদ থেকে প্রাথমিক অব্যাহতি দেওয়া হয়েছে। কেন তাদের দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তা আগামী ১৫ কার্যদিবসের মধ্যে উপজেলা সভাপতি-সাধারণ সম্পাদক বরাবর কারণ দর্শানোর জন্য বলা হয়েছে।”

অন্যথায় দলের গঠনতন্ত্র অনুযায়ী তাদের বিরুদ্ধে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান উপজেলা সভাপতি।


এই ক্যাটাগরির আরো সংবাদ