শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন

ঐতিহাসিক ৭ মার্চ আমাদের বিশাল একটি ঐতিহ্য: নাছির উদ্দিন আহমেদ

নিজস্ব প্রতিবেদক / ২৯৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৭ মার্চ, ২০২১

চাঁদপুরে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ই মার্চ দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে চাঁদপুর জেলা আওয়ামী লীগ দিনব্যাপী কর্মসূচি পালন করেন।

কর্মসূচির অংশ হিসেবে রোববার (৭ মার্চ) সকাল সাড়ে ৭টায় চাঁদপুর জেলা আওয়ামী লীগের কার্যালয় সম্মুখে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল ৮টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে মাল্যদান করা হয়।

এরপরই চাঁদপুর জেলা আওয়ামী লীগের কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ। তিনি বলেন, ৭ মার্চ আমাদের বিশাল একটি ঐতিহ্য। বাঙ্গালী জাতি ছিলে পরাধীন ছিলো। এ জাতিকে জাগ্রত করেছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আর এ জাতিকে জাগ্রত করতে বঙ্গবন্ধু অনেক ত্যাগ দিয়েছেন। বঙ্গবন্ধুর ৭ই মার্চের ১৮ মিনিটের ভাষন জাতিসংঘের ঐতিহ্য স্থান পেয়েছে। সেই ভাষনের ডাকে সারা দেশের জনগণ যুদ্ধে ঝাঁপিয়ে পরেছিলো এবং বাংলার স্বাধীনতা ফিরিয়ে এনেছিলো। জাতির পিতার ভাষনের কারনে আমরা একটি স্বাধীন মানচিত্র ফিরে পেয়েছি।

তিনি বলেন, আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে থাকতে হয়। এ দেশকে উন্নয়নের চূড়ায় নিতে ঐক্যবদ্ধের কোন বিকল্প নেই। চাঁদপুরে আওয়ামী লীগ থাকবে এক এবং এক থেকে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করবো।

বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবু নঈম পাটওয়ারী দুলাল। তিনি বলেন,আজকে বাঙ্গালী জাতির অস্তিত্বের দিন। ঐতিহাসিক ৭ মার্চের ভাষনের মাধ্যমে তিনি বাঙাল জনগণকে একত্রিত করেছিলেন। এনে দিয়েছেন বাঙলার স্বাধীনতা। জাতির পিতা সবসময়ই সাধারণ জনগনের কথা চিন্তা করেছিলেন। সাধারণ জনগন যেন ভালো থাকে সে চিস্তাই সবসময় করেছেন।

জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যাড. জহিরুল ইসলামের সঞ্চালনায় আলোচনায় সভায় আরো বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুর রব ভূঁইয়া, আব্দুর রশিদ সর্দার, আইন বিষয়ক সম্পাদক অ্যাড. রুহুল আমিন সরকার, শ্রম বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম মিয়াজী, দপ্তর সম্পাদক মোহাম্মদ শাহ আলম মিয়া, সাবেক শ্রম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম ভূঁইয়া, জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য অ্যাড. জসিম উদ্দিন পাটওয়ারী, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাব্বির হোসেন মন্টু দেওয়ান, শ্রম বিষয়ক সম্পাদক মঞ্জুর আহমেদ মঞ্জু, যুব লীগের আহবায়ক আলহাজ্ব মিজানুর রহমান কালু ভূঁইয়া।

বক্তব্য রাখেন, যুগ্ম আহবায়ক সালাউদ্দিন মোঃ বাবর, পৌর আওয়ামী লীগের নেতা জাহাঙ্গীর হোসেন, শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহাবুবুর রহমান, ছাত্রলীগের সাবেক সভাপতি পারভেজ করিম বাবু, ছাত্রনেতা ওমর ফারুক, কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি আবু বকর সিদ্দিক, কৃষক লীগের যুগ্ম আহবায়ক হারুনুর রশিদ, মহিলা আওয়ামী লীগের পক্ষ থেকে রানু বেগম, মৎসজীবী লীগের সভাপতি আব্দুল মালেক দেওয়ান, ছাত্রনেতা মাসুদুর রহমান পলান প্রমূখ।


এই ক্যাটাগরির আরো সংবাদ