শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৪ অপরাহ্ন

এ বছরই সবচেয়ে বেশিসংখ্যক শিক্ষার্থী যুক্তরাষ্ট্রে গেছেন

দর্পণ ডেস্ক / ৩৫৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২০
ছবি: ইন্টারনেট

২০১৯-২০ শিক্ষাবর্ষে বাংলাদেশ থেকে সবচেয়ে বেশিসংখ্যক শিক্ষার্থী উচ্চ শিক্ষার জন্য যুক্তরাষ্ট্রে গেছেন। গত বছরের তুলনায় এই হার ৭.১ শতাংশ বেশি। আর ২০০৯ সালের তুলনায় তিন গুণ বেশি।

এ বছর ৮ হাজার ৮৩৮ শিক্ষার্থী উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছেন। ২০১৯ সালে এ সংখ্যা ছিল ৮ হাজার ২৪৯ জন। খবর বিবিসির।

মার্কিন দূতাবাস সূত্রে এ তথ্য জানা গেছে। ২০২০ ওপেন ডোরস রিপোর্ট অন ইন্টারন্যাশনাল এডুকেশনাল এক্সচেঞ্জ নামে মার্কিন পররাষ্ট্র বিভাগের শিক্ষা ও সংস্কৃতিবিষয়ক ব্যুরো এবং অলাভজনক প্রতিষ্ঠান ইন্সটিটিউট অব ইন্টারন্যাশনাল এডুকেশন-আইআইএর যৌথভাবে প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।

এতে বলা হয়, উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রে শিক্ষার্থী পাঠানোর ক্ষেত্রে বিশ্বের শীর্ষ ২০ দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৭তম। তবে শিক্ষার্থী পাঠানোর বৃদ্ধির হারের দিক থেকে বাংলাদেশ দক্ষিণ এশিয়া অঞ্চলের দেশগুলোর মধ্যে সবার থেকে এগিয়ে রয়েছে।

বাংলাদেশ থেকে যেসব শিক্ষার্থী যুক্তরাষ্ট্রে পড়তে গেছেন, তাদের মধ্যে স্নাতক পর্যায়ে ৫ হাজার ৭৮৭ শিক্ষার্থী রয়েছে, যা ২০১৮-১৯ শিক্ষাবর্ষের তুলনায় ৯.৬ শতাংশ বেশি।

ফলে স্নাতক পর্যায়ে অধ্যয়নরত শিক্ষার্থীর সংখ্যার দিক থেকে বাংলাদেশ ৯ম থেকে ৮ম অবস্থানে গেছে।

যুক্তরাষ্ট্রে যেসব বাংলাদেশি শিক্ষার্থী রয়েছেন তাদের মধ্যে ৭৫ শতাংশ শিক্ষার্থী বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল এবং গণিত বিষয়ে পড়াশুনা করছেন।

ব্যবসা ও ব্যবস্থাপনা বিষয় পড়াশোনা করছে ৭ ভাগের বেশি শিক্ষার্থী। আর ৬ ভাগ শিক্ষার্থী সামাজিক বিজ্ঞান বিভাগে পড়ছেন। ২০১৯-২০ শিক্ষাবর্ষে যুক্তরাষ্ট্রে ১০ লাখের বেশি বিদেশি শিক্ষার্থী পড়াশোনা করতে গেছেন।

  • সূত্র: যুগান্তর


এই ক্যাটাগরির আরো সংবাদ