শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৩:১০ অপরাহ্ন

এস আলমের বিরুদ্ধে নারী ব্যবসায়ীর প্রতারণা মামলা

নিজস্ব প্রতিবেদক / ৭৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪

প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে চট্টগ্রামের এক নারী ব্যবসায়ীর ২৯ কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদ ও তার সহকারি আকিজ উদ্দিনের বিরুদ্ধে প্রতারণার মামলা করা হয়েছে। 

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু বক্কর সিদ্দিকের আদালতে লা অ্যারিস্টোক্রেসী রেষ্টুরেন্টের মালিক নাজমে নওরোজ মামলাটি করেন।

বাদীর আইনজীবী শুভঙ্কর ঘোষ সাংবাদিকদের জানান, আদালত মামলাটি আমলে নিয়ে পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দিয়েছেন।

আদালত সূত্রে জানা যায়, ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলাম মাসুদের সাথে ব্যবসায়িক সূত্রধরে পরিচয় হয়। এ সূত্র ধরে ব্যাংকের কাজির দেউরির মহিলা শাখা থেকে কয়েক দফায় ৩০ কোটি টাকার ঋণ নেন নাজমে নওরোজ। পরে সাইফুল আলম মাসুদ এবং আকিজ উদ্দিন খালি চেকের মাধ্যমে ঋণের ২৯ কোটি টাকা তুলে নিয়ে আত্মসাৎ করেন।

টাকা চাইতে গেলে বিভিন্ন সময় ভয়ভীতি এবং হুমকি দেয় বলে অভিযোগ ভুক্তভোগীর। চলতি বছরের ২২ জুলাই নাজমে নওরোজ টাকাগুলো ফেরত চাইলে তাকে আজিক খুন করে লাশ গুম করার হুমকি দেন বলে অভিযোগ এনেছেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ