শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন

এস আলমের বিদ্যুৎকেন্দ্রে ছুরিকাঘাতে নিহত ২ নিরাপত্তাকর্মী

নিজস্ব প্রতিবেদক / ১০২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার গন্ডামারায় এস আলমের কয়লা বিদ্যুৎকেন্দ্রে ছুরিকাঘাতে সরওয়ার আলম (৫১) এবং রাশেদ জোয়ারদার (২৫) নামে দুই নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন। 

সোমবার ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত সরওয়ার ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার তালমা গ্রামের আবদুর রহমানের ছেলে। তিনি অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা (ওয়ারেন্ট অফিসার) ও বিদ্যুৎকেন্দ্রে নিরাপত্তা প্রধানের (সিকিউরিটি ইনচার্জ) দায়িত্বে ছিলেন।

অন্যজন রাশেদ জোয়ারদার, তিনি রাজবাড়ী জেলার পাংশা উপজেলার জোয়ারদার গ্রামের আবদুর রাজ্জাকের ছেলে। নিরাপত্তাকর্মীর দায়িত্ব পালন করছিলেন তিনি।

পুলিশ জানায়, সোমবার ভোরে ৩-৪ জন যুবক বিদ্যুৎকেন্দ্রে চুরি করতে আসে। এ সময় নিরাপত্তাকর্মীরা তাদের ধরার চেষ্টা করলে চোরের দল বিদ্যুৎকেন্দ্রের সহকারী নিরাপত্তা কর্মকর্তা সরওয়ার আলম ও নিরাপত্তাকর্মী রাশেদ জোয়ারদারকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

গুরুতর আহত অবস্থায় তাদেরকে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত চিকিৎসক ডা. মুমিনুল হক বলেন, ‘কয়লা বিদ্যুৎকেন্দ্র থেকে ছুরিকাঘাতে গুরুতর আহত দুই নিরাপত্তাকর্মীকে হাসপাতালে আনা হয়েছিল। কিন্তু হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে।’

বিষয়টি নিশ্চিত করে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফায়েল আহমদ জানান, নিহত সরওয়ার আলম বিদ্যুৎকেন্দ্রে নিরাপত্তা প্রধানের দায়িত্বে ছিলেন। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ