শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১২:০৭ অপরাহ্ন

এসপিসি ওয়ার্ল্ডের এমডি স্ত্রীসহ কারাগারে

দর্পণ রিপোর্ট / ৩০৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৪ অক্টোবর, ২০২১

অর্থ পাচারের মামলায় ই-কমার্স কোম্পানি ‘এসপিসি ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক আল আমিন (৩১) ও তার স্ত্রী পরিচালক শারমিন আক্তারকে (২৭) কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

সোমবার (৪ অক্টোবর) ঢাকার মহানগর হাকিম মোহাম্মদ জসীম তাদের জামিনের আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে কলাবাগান থানায় দায়ের করা অর্থ পাচার আইনের মামলায় দুই আসামিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা সিআইডির এসআই সোহানূর রহমান।

আইনজীবী কামরুজ্জামান চৌধুরী আসামিদের পক্ষে জামিনের আবেদন করেন। রাষ্ট্রপক্ষ থেকে জামিনের বিরোধিতা করা হয়।

উভয়পক্ষের শুনানি শেষে বিচারক জামিন নাকচ করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন বলে সংশ্লিষ্ট থানার আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই শরীফ সাফায়েত হোসেন জানান।

এর আগে রোববার রাতে রাজধানীর রমনা থানার বেইলি রোড থেকে এসপিসি ওয়ার্ল্ড এক্সপ্রেসের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মো. আল আমিন এবং তার স্ত্রী শারমিন আক্তারকে গ্রেপ্তার করা হয়। এ সময়ে তাদের কাছ থেকে একটি সাদা রঙের এক্সিট ফিল্টার প্রাইভেট কার জব্দ করা হয়েছে


এই ক্যাটাগরির আরো সংবাদ