শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন

এম এ কাসেমের বিরুদ্ধে দুর্নীতি অনুসন্ধানে দুদক

দর্পণ ডেস্ক / ৬২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫

সাউথইস্ট ব্যাংকের চেয়ারম্যান ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সাবেক চেয়ারম্যান এম এ কাসেমের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

এ লক্ষ্যে তিন সদস্যের একটি টিম গঠন করেছে দুদক। দলে রয়েছেন উপপরিচালক আজিজুল হক, সহকারী পরিচালক মো. মেহেদী মুসা জেবিন এবং সহকারী পরিচালক আল-আমিন। চলতি বছরের ২ জুন এ বিষয়ে অনুসন্ধানের নির্দেশনা দিয়ে চিঠি জারি করে দুদক।

অনুসন্ধান দলের প্রধান আজিজুল হক জানান, এম এ কাসেমের বিরুদ্ধে তদন্ত চলমান রয়েছে এবং দ্রুততম সময়ে তা শেষ করা হবে।

এর মধ্যে ৩ সেপ্টেম্বর নিজামুল আলম নামে একজন নতুন করে অভিযোগ জমা দিয়েছেন দুদকে। অভিযোগে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের জমি কেনাবেচার নামে এম এ কাসেম ৩০৪ কোটি টাকা আত্মসাৎ করেছেন। পাশাপাশি অবৈধভাবে ট্রাস্টি বোর্ডের সদস্যদের জন্য বিলাসবহুল গাড়ি কেনা, সিটিং অ্যালাউন্স বাবদ অর্থ আত্মসাৎ এবং সাউথইস্ট ব্যাংকের অর্থ কেলেঙ্কারির অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

অভিযোগে আরও বলা হয়, তিনি সিন্ডিকেট গড়ে রূপগঞ্জে ২৫০ বিঘা নিচু জমি কিনে প্রায় ৪২০ কোটি টাকা লোপাট করেছেন। ২০১৪ সালে ৮০ কোটি টাকার জমি ৫০০ কোটিতে কেনা হয় এবং সেই অর্থ আত্মসাৎ করা হয়। জমি ভরাটের নামে আরও ২০-২৫ কোটি টাকা আত্মসাৎ হয়েছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

শিক্ষার্থীদের টিউশন ফির অর্থ থেকেও নয়জন ট্রাস্টি সদস্যের জন্য আটটি রেঞ্জ রোভার ও একটি মার্সিডিজ গাড়ি কেনা হয়, যার পেছনে খরচ হয়েছে ২৫ কোটির বেশি টাকা। এসব গাড়ির রক্ষণাবেক্ষণের খরচও বহন করেছে বিশ্ববিদ্যালয়ের ফান্ড।

এ ছাড়া বিশ্ববিদ্যালয় আইন অমান্য করে অতিরিক্ত কমিটি গঠন করে সিটিং অ্যালাউন্স নেওয়া হয়েছে বলে অভিযোগে বলা হয়। বিশ্ববিদ্যালয়ের ৪০৮ কোটি টাকার বেশি অর্থ নিজেদের মালিকানাধীন সাউথইস্ট ব্যাংকে এফডিআর হিসেবে জমা রাখা হয়।

কাসেমের বিরুদ্ধে এসব অভিযোগ তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন অভিযোগকারী।


এই ক্যাটাগরির আরো সংবাদ