শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন

এমপি রফিকের উদ্যোগে ৪০টি অক্সিজেন সিলিন্ডার প্রদান

মোসাদ্দেক হোসেন , হাজীগঞ্জ (চাঁদপুর) / ২৩৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৯ আগস্ট, ২০২১

চাঁদপুরের হাজীগঞ্জে করোনা মহামারিতে শ্বাসকষ্ট রোগীদের অক্সিজেন সেবা দেওয়ার লক্ষ্যে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, মুক্তিযুদ্ধের ১নং সেক্টর কমান্ডার মেজর (অব.) রফিকুল ইসলাম বীর উত্তম এমপির উদ্যোগে ৪০টি অক্সিজেন সিলিন্ডার প্রদান করা হয়েছে ।

সোমবার (৯ আগস্ট) বিকালে উপজেলা মিলনায়তন হল রুমে হাজীগঞ্জ উপজেলা উন্নয়ন সমন্বয় কমিটির আয়োজনে উক্ত অক্সিজেন সিলেন্ডার উদ্বোধন কালে টেলিকনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে মেজর অব. রফিকুল ইসলাম বীর উত্তম বলেন, আওয়ামী লীগের টানা ক্ষমতায় সরকার ব্যাপক উন্নয়মূলক কাজ করেছে। ধারাবাহিকভাবে হাজীগঞ্জ উপজেলায় এ যাবৎ পর্যন্ত যত উন্নয়নমূলক কাজ করেছে তার কোনটাই প্রচার হয় নাই।

ইতিমধ্যে উপজেলা উন্নয়ন কমিটির নেতৃবৃন্দ নেতাকর্মীদের সমন্বয়ে সকল কার্যক্রম সফলতার সাথে মোকাবেলা করতে সক্ষম হয়েছে। গত বছর আমরা হাজীগঞ্জ শাহরাস্তিতে ৯০ লক্ষ টাকার ত্রাণ বিতরণ করেছি। এবার করোনায় শ্বাসকষ্ট রোগীদের কথা চিন্তা করে ৪০টি অক্সিজেন সিলেন্ডার প্রদান করা হয়েছে। প্রয়োজনে আরো কিছু লাগলে আমাদের প্রস্ততি রয়েছে। আমরা এ উন্নয়ন সমন্বয় কমিটির নেতাকর্মীরা গরীব অসহায় মানুষের পাশে নিয়োজিত আছি এবং থাকবো।

উপজেলা হল রুমে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানের সঞ্চলনা করেন উপজেলা উন্নয়ন কমিটির যুগ্ন আহবায়ক হাজী জসিম উদ্দিন।

এ সময় বক্তব্যে রাখেন, জেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক আহসান হাবিব অরুন, হাজীগঞ্জ উপজেলা পরিবার পরিকল্পানা কর্মকর্তা এস এম সোয়েব আহমেদ চিশতী, থানার ভাবপ্রাপ্ত কর্মকর্তা হারুনুর রশিদ।

এ সময় উপস্থিত ছিলেন, রাজারগাঁও ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হাদী মিয়া, কালচোঁ উত্তর ইউনিয়নের চেয়ারম্যান মানিক হোসেন প্রধানীয়া, সদর ইউনিয়নের চেয়ারম্যান শফিকুর রহমান মীর, ৮নং হাটিলা ইউনিয়নের চেয়ারম্যান জলিলুর রহমান মির্জা দুলাল, সাবেক চেয়ারম্যান সোহরাব হোসেন মিয়াজী, ৯ নং গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলাম মিলেটারী, ১০ নং গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান গিয়াস উদ্দিন বাচ্ছু, ১১ নং হাটিলা পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যান জাকির হোসেন লিটু, হাজীগঞ্জ উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক জহিরুল ইসলাম মামুন, বর্তমান আহবায়ক মাসুদ ইকবাল, যুগ্ন-আহবায়ক জাকির হোসেন সোহেল, পৌর ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি সোহেল হোসেন বেপারী, সাধারন সম্পাদক মেহেদী হাছান রাব্বিসহ ইউনিয়ন আওয়ামী লীগ ও উন্নয়ন সমন্বয় কমিটির নেতৃবৃন্দ ।


এই ক্যাটাগরির আরো সংবাদ