শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন

এবার তিন মাসের এমডি পেল ন্যাশনাল ব্যাংক

জ্যেষ্ঠ প্রতিবেদক / ৩৯৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২৬ এপ্রিল, ২০২১

ন্যাশনাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে শাহ সৈয়দ আবদুল বারীকে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ব্যাংকটি। এমডি পদে তাঁকে তিন মাস রাখার সিদ্ধান্ত নিয়েছে ব্যাংকটির পরিচালনা পর্ষদ। আজ সোমবার ব্যাংকটির পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত হয়।

শাহ সৈয়দ আবদুল বারী ব্যাংকটির উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ও বর্তমানে ভারপ্রাপ্ত এমডি। বাংলাদেশ ব্যাংকের অনুমোদন পেলে চৌধুরী মোসতাক আহমেদের পর শাহ সৈয়দ আবদুল বারীই হবেন ব্যাংকটির এমডি।

আগামী কাল বুধবারের মধ্যে একজন এমডি নিয়োগ দেওয়ার জন্য ন্যাশনাল ব্যাংককে সময় বেঁধে দেয় বাংলাদেশ ব্যাংক। এ জন্য সোমবার বিকেলে জরুরি পরিচালনা পর্ষদের সভা করে ব্যাংকটি। আজকের সভায় সভাপতিত্ব করেন ব্যাংকটির চেয়ারম্যান মনোয়ারা সিকদার।

পর্ষদ সূত্র জানায়, সভায় একটি পক্ষ ব্যাংকটিতে দক্ষ ও সৎ এমডি নিয়োগ দেওয়ার প্রস্তাব দেয়। তবে চেয়ারম্যান ও অপর পক্ষ তাতে রাজি হননি। এমন পরিস্থিতিতে শাহ সৈয়দ আবদুল বারীকে আপাতত তিন মাসের জন্য এমডি নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত হয়।

সূত্র জানায়, এমডি নিয়োগের বাংলাদেশ ব্যাংক যে যোগ্যতা ঠিক করে দিয়েছে, তাতে শাহ সৈয়দ আবদুল বারীর ঘাটতি রয়েছে। একই ঘাটতির কারণে সম্প্রতি ট্রাস্ট ব্যাংকেও এমডি নিয়োগ আটকে যায়। ফলে শেষ পর্যন্ত ন্যাশনাল ব্যাংকের স্থায়ী এমডি কে হবেন, তা এখনো নিশ্চিত নয়।


এই ক্যাটাগরির আরো সংবাদ