শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন

এবারের পূজা হবে নতুন বাংলাদেশের পূজা: উপদেষ্টা

দর্পণ ডেস্ক / ৮৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৭ অক্টোবর, ২০২৪

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, এবারের পূজা হবে নতুন বাংলাদেশের পূজা। বাংলাদেশে সংখ্যালঘু-সংখ্যাগরিস্ট বলে কোন কিছু থাকতে পারে না। আমরা সবাই একটি পরিবারের মানুষ। সকলে মিলেই উৎসবমুখর পরিবেশে দূর্গাপুজা উদযাপন করবো।

আজ সোমবার দুপুরে টাঙ্গাইল জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে জেলা পূজা উদযাপন কমিটির সদস্যবৃন্দের সাথে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

উপদেষ্টা বলেন, গত ছাত্র-জনতার আন্দোলনে এক হাজারেরও বেশি মানুষ মারা গেছে। তারমধ্যে অধিকাংশ তরুণ বয়সের। কাজেই এই অন্তবর্তীকালীন সরকারের দায়িত্ব ও কর্তব্য অনেক বেশি।

ভাসানীর জীবন ও দর্শন দেশের পাঠ্য বইয়ে অন্তর্ভুক্তকরণ বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা ফরিদা আখতার বলেন, বাংলাদেশের জন্ম হতো না যদি মাওলানা ভাসানী না থাকতেন। মাওলানা ভাসানী সারা বাংলাদেশের নেতা। বাংলাদেশে ইতিহাস সৃষ্টি করেছেন মাওলানা ভাসানী। তিনিই প্রথম ফারাক্কা বাঁধের প্রতিবাদ করেছিলেন। আগামী প্রজন্মকে ভাসানী সম্পর্কে জানার জন্য তাঁর জীবন ও দর্শন দেশের পাঠ্য বইয়ে অন্তর্ভুক্তকরণ করতে হবে।

ভারত আমাদের জল সীমানায় ঢুকে ইলিশ মাছ ধরে নিয়ে যাচ্ছে এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ভারত আমাদের জলসীমায় থাকায় প্রায়ই এমন ঘটনা ঘটে। তবে এটি বন্ধে ব্যবস্থা নেয়া হয়েছে।

তিনি আরও বলেন, দেশে অবৈধ কারেন্ট জাল ও চায়না জাল দিয়ে মাছ ধরা কঠোরভাবে বন্ধ করা হবে।

টাঙ্গাইলের জেলা প্রশাসক শরিফা হকের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন টাঙ্গাইল পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতুসহ অনেকে। এসময় জেলা ও সকল উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ, সকল মন্দির কমিটির নেতৃবৃন্দ, সরকারি-বেসরকারি দপ্তর ও আইনশৃংখলা বাহিনীর কর্মকর্তা ও সুধীজনরা
উপস্থিত ছিলেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ