শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন

এটা হবে কাকা ভাতিজীর নির্বাচন: আইভী

আর. আহমেদ চৌধুরী / ২৬৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১৭ ডিসেম্বর, ২০২১

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি নেতা স্বতন্ত্র প্রার্থী তৈমূর আলম খন্দকারকে নির্বাচনের মাঠে স্বাগত জানিয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সেলিনা হায়াৎ আইভী।

তিনি বলেছেন, ‘আমি তৈমূর আলম খন্দকার কাকাকে স্বাগত জানাই। আগামী ১৬ জানুয়ারী আপনার সাথে আমি নির্বাচন করবো। চাচা ভাতিজি নির্বাচন করবো। এটা হবে কাকা ভাতিজীর নির্বাচন। মানুষ যাকে চয়েজ করে তিনিই নির্বাচিত হবেন। তারপরেও আমি বলবো আপনি আলী আহমদ চুনকার শিষ্য ছিলেন। আমি সব সময় সত্যের পক্ষে আছি সত্য বলি আপনিও সত্য কথা বলবেন। মিথ্যা অভিযোগ দিবেন না। রাসেল পার্ক, বাবুরাইল খাল কোথাও টাকা বাড়ানো হয়নি। অন্যের কথা শুনে কথা বলবেন না।’

আইভী বলেন, ‘কেউ কেউ বলেন, বাবুরাইল খাল করে আমি জনদুর্ভোগ সৃষ্টি করেছি। আপনারা দেখেন এবং বলেন। এখানে কতগুলো বস্তি ছিল। এখানে কত অসামাজিক কাজ হত। আজ এখানে রাসেল পার্ক হয়েছে। এখানকার পানি ও পরিবেশ এখন সুন্দর মনোরম। আমি মিথ্যা বলি না। ফাঁসির মঞ্চে গিয়েও মিথ্যা বলবো না।’

বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) বিজয় দিবস আয়োজিত ফুটবল খেলা শেষে রাতে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, ‘আমাকে জননেত্রী শেখ হাসিনা নৌকা প্রতীক দিয়েছেন। কিন্তু আমি আপনাদের আইভী। আমি আপনাদের কন্যা, আপনাদের মেয়ে। আমার বাবাও আপনাদের জন্য জীবনকে উৎসর্গ করে দিয়েছেন। আমি আপনাদের চুনকার মেয়ে আইভী। আমি কোনো ভুল করলে ক্ষমা করবেন। আমাকে আরেকবার ভোট দিবেন। আমাকে আরেকবার সেবা করার সুযোগ দিবেন। আপনারা নৌকাকে ভোট দিবেন আপনাদের আইভীকে ভোট দিবেন।’


এই ক্যাটাগরির আরো সংবাদ