শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন

এখন পর্যন্ত টিকায় ৪২৬ জনের দেহে পার্শ্বপ্রতিক্রিয়া

দর্পণ রিপোর্ট / ২৫৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২১

দেশে এখন পর্যন্ত করোনার টিকা নিয়েছেন ৯ লাখ ৬ হাজার ৩৩ জন। তাদের মধ্যে পুরুষ ৬ লাখ ২৬ হাজার ৪৬৯ জন আর নারী ২ লাখ ৭৯ হাজার ৫৬৪ জন। আর সামান্য পার্শ্বপ্রতিক্রিয়া (যেমন জ্বর, টিকা নেয়ার স্থানে লাল হওয়া ইত্যাদি) দেখা গেছে ৪২৬ জনের মধ্যে।

রোববার রাতে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (এমআইএস) অধ্যাপক ডা. মিজানুর রহমান এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

এতে বলা হয়েছে, সারাদেশে গত ২৪ ঘণ্টায় মোট টিকা নিয়েছেন এক লাখ ৬৯ হাজার ৩৫৩ জন। এদের মধ্যে মাত্র ৩২ জনের সামান্য পার্শ্বপ্রতিক্রিয়া (যেমন: জ্বর, টিকা দেওয়া স্থানে লাল হাওয়া ইত্যাদি) দেখা গেছে।

এর আগের দিন শনিবার ১ লাখ ৯৪ হাজার ৩৭১ জন টিকা নিয়েছেন। তাদের মধ্যে ১ লাখ ২৭ হাজার ৪৩ জন পুরুষ আর নারী ৬৭ হাজার ৩২৮ জন। শুক্রবার সরকারি ছুটির দিন থাকায় পূর্ব ঘোষণা অনুযায়ী টিকা কার্যক্রম বন্ধ ছিলো।

বৃহস্পতিবার করোনার টিকা নিয়েছেন ২ লাখ ৪ হাজার ৫৪০ জন।  এর মধ্যে ১ লাখ ৪০ হাজার ১৫২ জন পুরুষ, ৬৪ হাজার ৩৮৮ জন নারী।বুধবার সারা দেশে করোনা প্রতিরোধী টিকা নিয়েছেন এক লাখ ৫৮ হাজার ৪৫১ জন। তাদের মধ্যে পুরুষ এক লাখ ১১ হাজার ৬৯১ জন ও নারী ৪৬ হাাজর ৭৬০ জন। সামান্য পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গেছে ৭০ জনের মধ্যে।

মঙ্গলবার এক লাখ এক হাজার ৮২ জন টিকা নিয়েছেন। এর মধ্যে পুরুষ ৭৪ হাজার ৫৬৮ জন আর নারী ২৬ হাজার ৪৯৬ জন। সোমবার সারাদেশে টিকা নিয়েছেন ৪৬ হাজার ৫০৯ জন।  এরমধ্যে পুরুষ ৩৫ হাজার ৮৪৩ জন। আর নারী ১০ হাজার ৬৬৬ জন।

রোববার টিকা নিয়েছেন ৩১ হাজার ১৬০ জন। এর মধ্যে পুরুষ ২৩ হাজার ৮৫৭ জন। নারী ৭ হাজার ৩০৩ জন। এর আগে ২৭ ও ২৮ তারিখ দেশে করোনা প্রতিরোধী টিকাদান কর্মসূচি শুরুর পর ওই দুই দিন টিকা নিয়েছিলো ৫৬৭ জন।


এই ক্যাটাগরির আরো সংবাদ