শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন

এক সঙ্গে ৪ সন্তানের জন্ম দিলেন আদুরী!

রংপুর ব্যুরো / ২৫৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২৩ মার্চ, ২০২২

রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে একসঙ্গে চার সন্তানের জন্ম দিয়েছেন আদুরী বেগম আশা নামে এক গৃহবধূ। মঙ্গলবার (২২ মার্চ) রাতে হাসপাতালের গাইনি ওয়ার্ডে অস্ত্রপচারের মাধ্যমে তিন কন্যা ও এক ছেলে সন্তানের জন্ম হয়। মা সুস্থ আছেন। নবজাতকদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। 

হাসপাতাল সূত্রে জানা গেছে, কুড়িগ্রাম জেলা সদরের নাদিরা গ্রামের মনিরুজ্জামান বাঁধনের সঙ্গে আট বছর আগে বিয়ে হয় আদুরী বেগম আশার। দীর্ঘ চিকিৎসার পর একপর্যায়ে অন্তঃসত্ত্বা হন আদুরী। আলট্রাসনোগ্রাম পরীক্ষায় দেখা যায়, তার গর্ভে চারটি সন্তান। পরে চিকিৎসকদের পরামর্শে আশাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের গাইনি ওয়ার্ডে ভর্তি করা হয়। মঙ্গলবার রাতে গাইনি বিভাগের রেজিস্ট্রার ডা. ফারহানা ইয়াসমিন ইভার নেতৃত্বে কয়েকজন চিকিৎসকের সফল অস্ত্রপচারের মাধ্যমে চার সন্তানের জন্ম হয়।

আদুরীর স্বামী মনিরুজ্জামান বাঁধন বলেন, ‘মঙ্গলবার সকালে আদুরীকে হাসপাতালে ভর্তি করি। রাত ৯টা ৪০ মিনিটে একসঙ্গে চার সন্তানের জন্ম হয়। নবজাতকরা ভালো রয়েছে। তাদের নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকরা। মা ও সন্তানদের জন্য দোয়া চাই।’

ডা. ফারহানা ইয়াসমিন জানান, ৪ সন্তান ও তাদের মা সুস্থ আছেন। তাদের চিকিৎসায় সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে ।


এই ক্যাটাগরির আরো সংবাদ