শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন

এক ম্যাচ হাতে রেখেই টাইগারদের সিরিজ জয়

স্পোর্টস ডেস্ক / ২৩৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২২ জানুয়ারী, ২০২১

এক ম্যাচ হাতে রেখেই আনকোরা উইন্ডিজের বিপক্ষে সিরিজ জিতে নিলো বাংলাদেশ। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচ শুক্রবার সফরকারীদের বিপক্ষে ৭ উইকেটের বড় জয় তুলে নেয় স্বাগতিকরা।

এদিন টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় জেসন মোহাম্মদের দল। শুরু থেকেই একের পর উইকেট হারিয়ে ধুঁকতে থাকে তারা। দলের পক্ষে সর্বোচ্চ ৪১ রান সংগ্রহ করেন রোভমেন পাওয়েল। পাওয়েলের ৪১ রানে ভর করে ৪৩.৪ ওভার শেষে ১৪৮ রানে থামে স্বাগতিকদের ইনিংস।

বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৪ উইকেট শিকার করেন মেহেদি হাসান মিরাজ। এ ছাড়া সাকিব ও মুস্তাফিজ দুটি করে এবং নবাগত হাসান মাহমুদ পান একটি উইকেট।

জবাব দিতে নেমে শুরুটা ভালোই হয় বাংলাদেশের। উদ্বোধনী জুটিতে লিটনকে সঙ্গে নিয়ে ৩০ রানের পার্টনাশিপ গড়েন দলপতি তামিম ইকবাল। দলীয় ৩০ রানে লিটন সাজঘরে ফিরলে নাজমুল হোসেন শান্তকে নিয়ে এগোতে থাকেন তামিম। কিন্তু দলীয় ৭৭ রানের মাথায় ফিরে যান শান্তও। এরপর বিশ্বসেরা অলরাউন্ডার সাকিবকে নিয়ে জয়ের লক্ষ্যে এগোতে থাকেন তামিম। তুলে নেন ব্যাক্তিগত অর্ধশতকও।

দলীয় ১০৯ রানের মাথায় কেজর্ন ওটলির হাতে ধরা পড়েন তামিম। এরপর জাতীয় দলে রান মেশিন খ্যাত মুশফিকুর রহিমকে সঙ্গে নিয়ে বাকি পথটুকু পাড়ি দেন সাকিব আল হাসান। এদিন সাকিবের ব্যাট থেকে আসে ৪৩ ও মুশফিকের ব্যাট থেকে আসে ৯ রান। ফলে ৩৩.২ ওভারেই ৭ উইকেটের বড় জয় তুলে নেয় স্বাগতিক বাংলাদেশ।


এই ক্যাটাগরির আরো সংবাদ