শিরোনাম
শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন

একে পার্টির চেয়ারম্যান পদে এরদোগানের নিরঙ্কুশ জয়

আন্তর্জাতিক ডেস্ক / ৩৮৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ মার্চ, ২০২১
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান।

ক্ষমতাসীন একে পার্টির চেয়ারম্যান পদে আবারও নির্বাচিত হয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।

বুধবার জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট (একে) পার্টির সপ্তম জাতীয় সম্মেলনে তাকে বিপুল ভোটে নির্বাচিত করেন কাউন্সিলররা। খবর আনাদোলুর।

আঙ্কারায় অনুষ্ঠিত দলটির কাউন্সিলে ভোটে এক হাজার ৪৩১ ব্যালটের মধ্যে এরদোগান পেয়েছেন এক হাজার ৪২৮টি, বাকি তিনটি ব্যালট বাতিল বলে গণ্য হয়েছে।

নিরঙ্কুশ এই জয়ের মধ্য দিয়ে টানা সপ্তমবারের মতো একে পার্টির চেয়ারম্যান হলেন মুসলিম বিশ্বের প্রভাবশালী এ নেতা।

নির্বাচিত হওয়ার পর এরদোগান বলেন, আমি আল্লাহর কাছে দোয়া করি যেন আমাদের কংগ্রেস দেশ, জাতি ও দলের জন্য উপকার বয়ে আনে। আমাকে পুনরায় চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করায় সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা।

এই সম্মেলনটি ছিল মূলত ২০২৩ সালকে ঘিরে তার পার্টির কার্যনির্বাহী কমিটিকে ঢেলে সাজানো এবং পার্টির কর্মপরিকল্পনা নির্ধারণ করার।

২০২৩ সালকে ঘিরে তুরস্কের প্রস্তুতি ব্যাপক।  ওই বছর দেশটি উদযাপন করবে আধুনিক তুরস্কের শততম প্রতিষ্ঠাবার্ষিকী।  এরদোগানেরও এ বছরটি নিয়ে প্রস্তুতি কম নয়।

কারণ তুরস্কের পরবর্তী নির্বাচনও ২০২৩ সালে।  সংবিধান অনুযায়ী এরদোগান তখন শেষবারের মতো প্রেসিডেন্ট পদে নির্বাচন করতে পারবেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ