একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত বাগেরহাটের খান আকরাম হোসেনকে খালাস দিয়েছে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। বৃহস্পতিবার প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী নেতৃত্বে পাঁচ বিচারপতির আপিল বেঞ্চ আকরামের আপিল মঞ্জুর করে এ রায় দেন।
আদালতে আসামিপক্ষে ছিলেন ব্যারিস্টার ইমরান আব্দুল্লাহ সিদ্দিকী, আর প্রসিকিউশন পক্ষে ছিলেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।
এর আগে ২০১৫ সালের ১১ আগস্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ বাগেরহাটের শেখ সিরাজুল হক (সিরাজ মাস্টার)-কে মৃত্যুদণ্ড এবং খান আকরাম হোসেনকে আমৃত্যু কারাদণ্ড দেয়। ট্রাইব্যুনালে অভিযোগ ছিল সিরাজের বিরুদ্ধে ছয়টি, আকরামের বিরুদ্ধে তিনটি। ট্রাইব্যুনাল সিরাজের পাঁচটি ও আকরামের একটির প্রমাণিত হওয়ায় সে অনুযায়ী সাজা দেওয়া হয়।
আকরামের পক্ষের আপিলের পর আজ সুপ্রিম কোর্ট তাকে খালাস দিয়েছে।