শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন

একদিনে শনাক্ত ১৭৭, মৃত্যু ৫

এস. কাউসার / ২২০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১১ ডিসেম্বর, ২০২১

কোভিড আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছে  ১৭৭ জন। করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৫ জন। গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন শনাক্ত তার আগের ২৪ ঘণ্টার তুলনায় কমেছে, তবে বেড়েছে মৃত্যু।

শনিবার (১১ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদফতর এ তথ্য জানিয়েছে।

অধিদফতর জানাচ্ছে, নতুন শনাক্ত হওয়া ১৭৭ জনকে নিয়ে দেশে এখন পর্যন্ত করোনাতে সরকারি হিসেবে মোট শনাক্ত হলেন ১৫ লাখ ৭৮ হাজার ৯৯৬ জন। মোট মারা গেছেন ২৮ হাজার ২২ জন। করোনাতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ১২২ জন। তাদের নিয়ে দেশে করোনায় আক্রান্ত হয়ে মোট সুস্থ হয়ে উঠলেন ১৫ লাখ ৪৩ হাজার ৮৫২ জন।

গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগৃহীত হয়েছে ১৫ হাজার ৫৭৯টি আর নমুনা পরীক্ষা হয়েছে ১৫ হাজার ৬৩২টি। দেশে এখন পর্যন্ত করোনার মোট নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি ১০ লাখ ৯৮ হাজার ৫৮৬টি। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ৭৮ লাখ ৬০ হাজার ৪৩টি আর বেসরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ৩২ লাখ ৩৮ হাজার ৫৪৩টি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনাতে রোগী শনাক্তের হার এক দশমিক ১৩ শতাংশ। এখন পর্যন্ত শনাক্তের হার ১৪ দশমিক ২৩ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৭৭ শতাংশ, মৃত্যুহার এক দশমিক ৭৭ শতাংশ।

অধিদফতর জানাচ্ছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া পাঁচজনই নারী। তাদের মধ্যে বয়স বিবেচনায় ৩১ থেকে ৪০ বছরের মধ্যে একজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে একজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে একজন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে একজন আর ৭১ থেকে ৮০ বছরের মধ্যে রয়েছেন একজন।


এই ক্যাটাগরির আরো সংবাদ