শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন

একদিনের জেলা প্রশাসক ইতি

নিজস্ব প্রতিবেদক / ২৪৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১১ অক্টোবর, ২০২১

কুড়িগ্রামের দশম শ্রেণি পড়ুয়া ইসরাত জাহান ইতি একদিনের জেলা প্রশাসক হিসেবে প্রতীকি দায়িত্ব পালন করেন। কুড়িগ্রাম জেলা প্রশাসক রেজাউল করিম তার পাশের আসনে বসিয়ে গার্লস টেকওভার অনুষ্ঠানের মাধ্যমে নতুন দায়িত্বপ্রাপ্ত প্রতীকি জেলা প্রশাসককে দায়িত্ব হস্তান্তর করেন।

এ সময় উপস্থিত ছিলেন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, সুশীল সমাজের নেতৃবৃন্দ, শিক্ষক,অভিভাবক ও জেলা শিশু টাস্কফোর্সের সদস্যবৃন্দ। দায়িত্ব নেয়ার পর নব নিযুক্ত জেলা প্রশাসক ইসরাত জাহান ইতি কুড়িগ্রাম জেলাকে বাল্য বিবাহমুক্ত ও শিশু নির্যাতন প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহনের সুপারিশমালা তুলে ধরেন। সেসব সুপারিশ বাস্তবায়নের আশ্বাসও দিয়েছেন জেলা প্রশাসক।

পরে এনসিটিএফ সভাপতি খ ম জাকিউল ইসলাম রুদ্রের সভাপতিত্বে ইয়েস বাংলাদেশ কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি কেএম রেজওয়ানুল হক নুরনবীর সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রেস ক্লাব সভাপতি এ্যাড. আহসান হাবীব নীলু, অধ্যক্ষ রাশেদুজ্জামান বাবু, উপজেলা সমাজ সেবা অফিসার শরীফুল ইসলাম, সদর থানার অফিসার ইনচার্জ খান মো. শাহরিয়ার, কুড়িগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক গোলেনুর বেগম, নারায়ন চন্দ্র, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের প্রতিনিধি জুলফিকার আলী হানিফ, সাংবাদিক মাহফুজার রহমান খন্দকার প্রমুখ। আন্তর্জাতিক কন্যা শিশু দিবস ২০২১ ও বিশ্ব শিশু সপ্তাহ উপলক্ষে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ, অপরাজেয় বাংলাদেশ, ইয়ুথ ফর চেঞ্জ এবং জেলা প্রশাসনের সহযোগিতায় বেসরকারি সংস্থা ইয়েস বাংলাদেশ এ অনুষ্ঠানের আয়োজন করে।


এই ক্যাটাগরির আরো সংবাদ