শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন

একটি ঘরের জন্য আকুতি অসহায় শাহজাহানের

জসিম উদ্দিন, ফরিদগঞ্জ (চাঁদপুর) / ৩১২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৮ সেপ্টেম্বর, ২০২১

চাঁদপুরের  ফরিদগঞ্জ উপজেলার ৪ নং সুবিদপুর পশ্চিম ইউনিয়নের ১নং ওয়াডের আইটপাড়া(শোল্লা মালেগো বাড়ি ) অসহায় শাহজাহান দম্পতি মানবেতর জীবন যাপন করছেন,নেই মাথা গোঁজার মত ঠাঁই, ঝড় বৃষ্টি রোদ কিংবা তীব্র শীতে, জরাজীর্ণ গোয়ালের মত একটি ঘরই তাদের একমাএ আশ্রয়স্থল।

সরেজমিনে গিয়ে দেখা গেল শাহজাহান মাল(৭০) শারীরিকভাবে অনেকটাই অচল ।স্ত্রী আনোয়ারা বেগম (৫০)কে নিয়ে ঐ জরাজীর্ন ভাঙ্গা ঘরে বসবাস করছেন। নেই কোন ছেলে-মেয়ে(নিঃসন্তান দম্পতি)। আমরা যারা দালান- কোঠায় থেকে জীবন যাপন করছি।একবারও কি ভাবছি ঐসব অসহায় পরিবারের লোকজন কিভাবে এই বর্ষা মৌসুম কিংবা শীতে রাত্রীযাপন করছেন। অসহায় পরিবারটির আর্তনাদ তাদের সহযোগিতা করার মত কেউ কি নেই ? আল্লাহ কোন রকমের একবেলা খেয়ে একবেলা না খেয়ে বাঁচিয়ে রেখেছেন কিন্তু যে ঘরে থাকি তাতে বৃষ্টি নামলেই ঘরের ভিতরে পানি পড়ে সব ভিজে যায়।

একটি ঘর হলে রাতে অন্ততপক্ষে একটু শান্তিতে ঘুমাতে পারতাম। এই অসহায় পরিবারটির জীবনের শেষ প্রান্তে এসে একটি ঘরের জন্য আকূতি করছেন। যত দ্রুত সম্ভব এই শাহজাহান-আনোয়ারা দম্পতির বেঁচে থাকার জন্য একটি ঘরের ব্যবস্থা করার জন্য যথাযথ কর্তৃপক্ষ বা স্ব-হৃদয় ব্যক্তির নিকট তাঁদের বেঁচে থাকার একান্ত দাবী।


এই ক্যাটাগরির আরো সংবাদ