শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন

উৎসব মুখর পরিবেশে হাইমচর উপজেলা প্রেসক্লাব এর নির্বাচন অনুষ্ঠিত

মো: মহসিন মিয়া, হাইমচর (চাঁদপুর) / ২৫৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৮ ডিসেম্বর, ২০২১

“আমাদের নেতা আমরাই নির্বাচন করবো” এ প্রতিপাদ্য স্লোগান নিয়ে নতুন নেতৃত্ব সৃষ্টির লক্ষ্যে উৎসব মুখর পরিবেশে হাইমচর উপজেলা প্রেসক্লাব  এর নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে ২৫ টি ভোটের মধ্যে ১৩ টি ভোট পেয়ে মোঃ ফারুকুল ইসলাম সভাপতি নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মহসিন মিয়া পেয়েছেন ১১ ভোট। সাহেদ হোসেন দিপু ৯ টি ভোট পেয়ে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী সাজ্জাদ হোসেন রনি পেয়েছেন ৮টি ও হাসান আল মামুন পেয়েছেন ৭টি ভোট।
শনিবার (১৮ ডিসেম্বর) সকাল ১০ টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে দুপুর ১২ টা পর্যন্ত ভোট অনুষ্ঠিত হয়। নির্বাচন কমিশনার মোঃ মাজহারুল ইসলাম শফিকের সার্বিক দিকনির্দেশনা ও প্রিজাইডিং অফিসার জি এম জহির এর পরিচালনায় এ ভোট গ্রহণ সম্পন্ন হয়। নির্বাচন চলাকালীন কেন্দ্র পরিদর্শনে আসেন হাইমচর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন বেপারী, জেলা পরিষদ সদস্য এস এম আল মামুন সুমন, আলগী বাজার আলিম সিনিয়র মাদরাসার অধ্যক্ষ মাওলানা জিল্লুর রহমান ফারুকী, ২নং আলগী উত্তর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী আতিকুর রহমান পাটওয়ারী, স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ হাবিবুর রহমান বেগ, ৪নং নীল কমল ইউনিয়ন পরিষদে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হাজী ইয়াসিন রতন, ৩নং আলগী দক্ষিণ ৯নং ওয়ার্ড ইউপি সদস্য কাউসার বেপারী প্রমূখ।
উপজেলা প্রেসক্লাব, হাইমচর এর কার্যকরী পরিষদ নির্বাচন- ২০২১ এ সভাপতি পদে প্রার্থী হয়েছেন দৈনিক চাঁদপুর বার্তা হাইমচর প্রতিনিধি মোঃ ফারুকুল ইসলাম, দৈনিক চাঁদপুর সংবাদ হাইমচর প্রতিনিধি মোঃ মহসিন মিয়া, সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন দৈনিক আমাদের সময়, ইলশেপাড় ও চাঁদপুর রিপোর্ট হাইমচর প্রতিনিধি মোঃ সাহেদ হোসেন দিপু, চাঁদপুর কন্ঠ হাইমচর প্রতিনিধি সাজ্জাদ হোসেন রনি, দৈনিক চাঁদপুর প্রতিদিন হাইমচর প্রতিনিধি হাসান আল মামুন।
নির্বাচন কমিশনার মোঃ মাজহারুল ইসলাম শফিক জানান, শান্তিপূর্ণ ও নিরিবিলি পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। আশা করছি এ নির্বাচনের মাধ্যমে মাঠ পর্যায়ে কর্মরত সাংবাদিকরা তাদের পেশাগত মর্যাদা বৃদ্ধি ও প্রেসক্লাবের উন্নয়নে যোগ্য ব্যক্তিকে নির্বাচিত করতে পেরেছে।
তিনি আরও বলেন- আজ সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সভাপতি ও সাধারণ সম্পাদক মিলে ১৩ সদস্য বিশিষ্ট একটি পুর্নাঙ্গ কমিটি খুব শীগ্রই ঘোষণা করবেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ