শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন

উপনির্বাচনে নৌকার মাঝি হবে কে, জানা যাবে শনিবার

দর্পণ রিপোর্ট / ২৯৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১১ জুন, ২০২১

শূন্য হওয়া তিন সংসদীয় আসনের উপনির্বাচন হবে আগামী ১৪ জুলাই। এসব আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম বিক্রির শেষ হয়েছে বৃহস্পতিবার। এই তিন আসনে কে প্রার্থী হচ্ছেন তা চূড়ান্ত হবে শনিবার।

শুক্রবার দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সংশ্লিষ্ট সবাইকে স্বাস্থ্য সুরক্ষাবিধি মেনে যথাসময়ে সভায় উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়েছেন।

জানা গেছে, আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হবে শনিবার সকাল ১১টায়। সভায় সভাপতি হিসেবে গণভবনে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ দিন ঢাকা-১৪ আসনসহ বাকি দুই আসনের নৌকার প্রার্থী চূড়ান্ত করা হবে।

জাতীয় সংসদের শূন্য ঘোষিত তিনটি আসনের উপনির্বাচনের জন্য মোট ৯৪টি মনোনয়ন ফরম বিক্রি করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। এর মধ্যে ঢাকা-১৪ আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ৩৪ জন, কুমিল্লা-৫ আসনে ৩৫ জন এবং সিলেট-৩ আসনে ২৫ জন।

ঢাকা-১৪ আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য আসলামুল হক, কুমিল্লা-৫ এ দলের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট আবদুল মতিন খসরু এবং সিলেট-৩ এ মাহমুদুস সামাদ চৌধুরীর মৃত্যুতে আসন ৩টি শূন্য হয়। প্রয়াত তিন সংসদ সদস্যের সহধর্মিণীরা মনোনয়নের জন্য আবেদনপত্র ক্রয় করে জমা দিয়েছেন। সব মিলিয়ে তিন আসনে মোট ফরম বিক্রি হয়েছে ৯৪টি। প্রতিটি ফরম সংগ্রহ করতে হয় ৩০ হাজার টাকায়। সে অনুযায়ী ২৮ লাখ ২০ হাজার টাকার মনোনয়ন বিক্রি করেছে দলটি। (তথ্যসূত্র: যুগান্তর)


এই ক্যাটাগরির আরো সংবাদ