শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন

উপজেলা বাসীকে সতর্ক করলো ফরিদগঞ্জ থানার ওসি

জসিম উদ্দিন, ফরিদগঞ্জ (চাঁদপুর) / ২৮০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ অক্টোবর, ২০২১

ফরিদগঞ্জ থানার অফিসিয়াল ফেইজ এবং পরিচিতদের ইনবক্স করে উপজেলাবাসীকে সর্তক করলেন ওসি তদন্ত মো. বাহার মিয়া।

মঙ্গলবার (১২ অক্টোবর) পাঠানো এক বিজ্ঞপ্তিতে তিনি উল্লেখ করে বলেন, ‘এলাকাবাসীদের অবগতির জন্য জানাচ্ছি যে, কিছু ভন্ড, প্রতারক চক্র অফিসার ইনচার্জ এবং ওসি তদন্ত এর নাম দিয়ে হুমকী , কখনো মামলার কথা বলে টাকা দাবি করিলে ওসি এর সরকারি নাম্বার ০১৩২০-১১৬১২৭ এবং ওসি তদন্ত এর সরকারি নাম্বার ০১৩২০-১১৬১২৮ নাম্বারে কল করুন। মামলা বা জিডি করতে কোন টাকা লাগে না। কেউ চাইলে উপরোক্ত নাম্বারে ফোন দিন।’

এবিষয়ে ওসি তদন্ত মো. বাহার মিয়া বলেন, ‘ইদানিং একটি প্রতারকচক্র বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান এবং বিভিন্ন লোকদের কল দিয়ে ওসি এবং ওসি তদন্তের নাম বলে টাকা চাচ্ছে। টাকা না দিলে মামলা অথবা পুলিশ পাঠিয়ে ধরিয়ে আনবো বলে হুমকী দেয়।’ তিনি আরো বলেন, ‘আমরা এরকম বেশ কয়েকটি নাম্বার নিয়েছি। প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।’


এই ক্যাটাগরির আরো সংবাদ