শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন

ঈদ শেষে কর্মস্থলে ফেরা, পথে পথে ভোগান্তি

নিউজ ডেস্ক / ২৮৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৬ মে, ২০২১

ঈদের ছুটি শেষ। এবার ফেরার পালা। কর্মস্থলে ফেরার পথে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা এলাকায় ঢাকাগামী কর্মজীবী মানুষের পথে পথে ব্যাপক দুর্ভোগ ও হয়রানির শিকার হতে দেখা গেছে।

বাসযোগে আসার পথে ভালুকা ব্রিজের দক্ষিণ পাশে ভরাডোবা হাইওয়ে থানা পুলিশ যাত্রীবোঝাই বাসগুলো ময়মনসিংহের দিকে ফিরিয়ে দিচ্ছে। এতে রাস্তার দুই পাশে ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে।

রোববার সকাল থেকে দূরপাল্লার বাসসহ বিভিন্ন সড়কের বাস দিয়ে মহামারি করোনায় সামাজিক দূরত্বকে উপেক্ষা করে বাসের ভিতরে যাত্রী দাঁড় করিয়ে পরিবহন করতে দেখা যায়। দুপুরের পর থেকে ভরাডোবা হাইওয়ে থানা পুলিশকে ভালুকা খীরু ব্রিজের দক্ষিণ পাশে রাস্তার মাঝে বেঞ্চ ফেলে যাত্রীবাহী বাসগুলোকে ময়মনসিংহের দিকে ফিরিয়ে দিতে দেখা যায়।

এ সময় রাস্তার দুই পাশে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। কিছু কিছু যাত্রী বাস থেকে নেমে কিছু দূর হেঁটে গিয়ে অটোরিকশা, সিএনজি, পিকআপযোগে ৪-৫ গুণ ভাড়া বেশি দিয়ে মাস্টারবাড়ি, মাওনা চৌরাস্তা, গাজীপুর চৌরাস্তা যাচ্ছেন।

গাজীপুরে কর্মরত পোশাক কারখানা শ্রমিক হাবিব জানান, আমি শেরপুর থেকে ৫০০ টাকা চুক্তি করে গাজীপুর চৌরাস্তায় যাচ্ছিলাম। ভালুকায় আসার পর পুলিশ বাসটি আটকে দেয়ার পর বেশ কিছু পথ হেঁটে এসে বিকল্প পরিবহন খুঁজছি।

ভরাডোবা হাইওয়ে থানার এসআই জিয়াউল হক জানান, দেশজুড়ে মহামারি করোনা রোধে ও আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আমরা যাত্রীবাহী ঢাকাগামী বাসগুলো ঘুরিয়ে দিচ্ছি।


এই ক্যাটাগরির আরো সংবাদ