শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন

ঈদের সরকারি ছুটি বৃহস্পতিবার থেকে

দর্পণ ডেস্ক / ২৬৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ মে, ২০২১

করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবিলায় এবার ঈদের ছুটি তিন দিনের মধ্যে সীমিত থাকছে। বৃহস্পতিবার থেকে সরকারি প্রতিষ্ঠানে ঈদের ছুটি শুরু হচ্ছে। সেই হিসাবে শনিবার পর্যন্ত তিন দিন ঈদের সরকারি ছুটি থাকছে।

মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়। এই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন সবাইকে ঈদের মধ্যে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন।

বৃহস্পতিবার থেকে সরকারি ছুটি শুরু হওয়ায় বুধবারও চলবে সরকারি অফিস। রমজান মাস ৩০ দিন ধরে সরকারি যে ছুটির তালিকা তৈরি করা হয়েছে, বিশেষ পরিস্থিতিতে সেটাই অনুসরণ করছে সরকার।

সাধারণত ২৯ রোজায় প্রতিষ্ঠান খোলা থাকে না। জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, মূলত করোনা সংক্রমণ পরিস্থিতিতে ২৯ রোজায় বিশেষভাবে অফিস খোলা রাখা হচ্ছে। কারণ ঈদের ছুটিতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের তো কর্মস্থলেই থাকতে হচ্ছে।

প্রসঙ্গত, করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবিলায় ১৬ মে পর্যন্ত বিধিনিষেধ চলছে। গত ৫ মে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত সর্বশেষ প্রজ্ঞাপন জারি করা হয়।

ওই প্রজ্ঞাপনে বলা হয়, সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস এবং ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা ঈদের ছুটিতে আবশ্যিকভাবে স্ব স্ব কর্মস্থলে অবস্থান করবেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ