শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন

ঈদের দিন ঢাকাসহ পাঁচ বিভাগে বৃষ্টির আভাস

নিজস্ব প্রতিবেদক / ১০০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৭ জুন, ২০২৪

পবিত্র ঈদ উল আজহা সোমবার। এদিন দেশের পাঁচ বিভাগের কোথাও কোথাও হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে।

ঢাকায় সোমবার দুপুরে ও বিকালে হতে পারে বৃষ্টিপাত। এছাড়া রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও, চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া থেকে হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এর মধ্যে মাঝারী থেকে ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে।

সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তিভাব থাকবে।

আবহাওয়াবিদ আজিজুর রহমান জানান, আষাঢ় মাস চলছে, এ কারণে সারাদেশে কমবেশী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ঈদের দিন রাজধানী ঢাকায় বেলা ১২টা থেকে তিনটার মধ্যে ৭ থেকে ৮ মিলিমিটার বৃষ্টি হতে পারে। বিকালে হতে পারে হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টিপাত।

তিনি আরও জানান, দেশের উত্তর-পশ্চিমাঞ্চল ও উত্তরাঞ্চল এবং উত্তরপূর্বাঞ্চল এবং দক্ষিণ-পূর্বাঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিকালের দিকে কিছুটা বৃষ্টিপাত হতে পারে গাজীপুর ও নরসিংদীতে।


এই ক্যাটাগরির আরো সংবাদ