শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন

ঈদের দিনেও ঝড়বৃষ্টি বজ্রপাতের আভাস

নিউজ ডেস্ক / ২৬৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ মে, ২০২১

পবিত্র ঈদুল ফিতরের দিনে প্রবল হাওয়ার সঙ্গে বৃষ্টি হওয়ার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।গেল সোমবার থেকে শুরু হওয়া বৃষ্টিপাত আরও চারদিন ধরে চলবে।পশ্চিমবঙ্গের ওপর অবস্থান করা পশ্চিমা লঘুচাপের প্রভাবে এই বৃষ্টিপাত বলে জানিয়েছে সংস্থাটি।

চাঁদ দেখার ওপর নির্ভর করছে ঈদ বৃহস্পতিবার না কি শুক্রবার। তবে শুক্রবার হলেও ঈদের দিনে বৃষ্টি হতে পারে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, বরিশাল, খুলনা ও চট্টগ্রাম বিভাগের কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।এ ছাড়া সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

আবহাওয়াবীদ মো. ওমর ফারুক গণমাধ্যমকে বলেন, কালবৈশাখীর প্রভাবে এখন বৃষ্টিপাত হচ্ছে।আগামী ১৫ মে পর্যন্ত সারা দেশেই এই বৃষ্টি থাকবে। তবে ১৪ মে পর্যন্ত বৃষ্টি বেশি থাকবে, ১৫ মে একটু কমবে।বৃষ্টির সঙ্গে ঝড়ো হাওয়া ও বজ্রপাতও হতে পারে।


এই ক্যাটাগরির আরো সংবাদ