শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন

ঈদের আগে ব্যস্ত সময় পার করছে দর্জিরা

সুমন আহম্মেদ / ২৫৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৩ এপ্রিল, ২০২২

আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে সারা দেশেই কম বেশি ব্যস্ত হয়ে পরে দেশের দর্জি দোকানগুলো। সারা বছরের থেকে প্রায় কয়েকগুন বেশি কাজ থাকে আসন্ন ঈদকে কেন্দ্র করে।  মতলব উত্তরের দর্জি দোকানগুলোও এবার কর্মমুখর হয়ে উঠেছে।নতুন পোষাক তৈরিতে দিন-রাত সমান তালে ব্যস্ত সময় কাটাচ্ছেন কারিগররা।


দর্জি দোকান ও টেইলার্সগুলো ঘুরে দেখা গেছে, দোকানগুলোর মেঝেতে কাপড়ের স্তুপ। ডান-বায়ের দেয়ালেও ঝুলছে নানা রঙ ও নকশার বানানো পোশাক। সেলাই মেশিনের খটখট আওয়াজে মুখরিত দর্জি দোকান। এর মধ্যেই নেওয়া হচ্ছে নতুন পোশাকের অর্ডার। একই সঙ্গে চলছে মাপ অনুয়ায়ী কাপড় কাটার কাজও।

কয়েকজন দর্জি জানান, কাজের চাপে পোষাক তৈরির অর্ডার নেওয়া বন্ধ করে দেওয়া হয়েছে। কারিগররা আর কত পোষাক তৈরি করবে? চাপ একুট বেশি।

উপজেলার ছেংগারচর  বাজারের দর্জি মোঃ আবু সাঈদ উজ্জল জানান, আমরা যত্ন সহকারে আধুনিক ডিজাইনের রুচিসম্মত পোশাক তৈরি করি। মানুষের আস্থাই আমাদের চলার পাথেয়।

এদিকে, মহিলাদের পোষাক তৈরিতে সবচেয়ে বেশি ভীড় দেখা যায় টেইলার্সে । এছাড়াও বিভিন্ন টেইলার্স গুলোতে ক্রেতাদের উপচে পড়া ভীড় দেখা যায়। এবারের ঈদে প্রতিটি প্যান্টের জন্য ৫শ টাকা, শার্টের জন্য ৩শ টাকা এবং পাঞ্জাবির জন্য ৫শ টাকা ও
থ্রি পিছের জন্য ৩শ টাকা পর্যন্ত মজুরি নেওয়া হচ্ছে বলে জানান স্থানীয় দর্জিরা।


এই ক্যাটাগরির আরো সংবাদ