শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন

ঈদযাত্রায় যমুনা সেতুতে যানবাহনের চাপ: টোল আদায় ২.৭৫ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক / ৬৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ জুন, ২০২৫

কোরবানির ঈদকে সামনে রেখে উত্তর-পশ্চিমাঞ্চলের মানুষ ঢাকা ছাড়তে শুরু করেছে। এতে যমুনা সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কে যানবাহনের চাপ প্রতিদিনই বাড়ছে। এই চাপের প্রভাব পড়েছে টোল আদায়েও, যা ঈদপূর্ব যাত্রার অন্যতম সূচক হয়ে উঠেছে।

গত ২৪ ঘণ্টায় (রোববার রাত ১২টা থেকে সোমবার রাত ১২টা পর্যন্ত) যমুনা সেতু দিয়ে পার হয়েছে ৩০ হাজার ১৬৭টি যানবাহন। এর বিপরীতে টোল আদায় হয়েছে ২ কোটি ৭৫ লাখ ৪৫ হাজার ৪০০ টাকা।

মঙ্গলবার (৩ জুন) বিকেলে এই তথ্য নিশ্চিত করেছেন যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবির পাভেল।

সেতু কর্তৃপক্ষ জানায়, ২৪ ঘণ্টায় যমুনা সেতু দিয়ে উত্তরবঙ্গমুখী ১৫ হাজার ৩৯৮টি যানবাহন পারাপার হয়েছে, যা থেকে টোল আদায় হয়েছে ১ কোটি ৩৭ লাখ ১৩ হাজার ৫৫০ টাকা।

অন্যদিকে, ঢাকামুখী ১৪ হাজার ৭৬৯টি যানবাহন পার হয়েছে, যার টোল আদায় হয়েছে ১ কোটি ৩৮ লাখ ৩২ হাজার ৪০০ টাকা।

প্রকৌশলী আহসানুল কবির জানান, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সেতুর দুই পাশে ৯টি করে মোট ১৮টি টোল বুথ চালু রাখা হয়েছে। যানবাহনের চাপ সামলাতে মোটরসাইকেল পারাপারের জন্য পৃথকভাবে দুই পাশে দুটি করে বুথ রাখা হয়েছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ