শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন

ইয়াবা নিয়ে কেন্দ্রীয় কারাগারে প্রবেশের সময় কারারক্ষী আটক

নিজস্ব প্রতিবেদক / ৩৫৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২ জুলাই, ২০২১

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের প্রধান গেটে ১৮৭ পিস ইয়াবাসহ এক কারারক্ষী আটক হয়েছে। বৃহস্পতিবার রাত সোয়া ৯টার দিকে ইয়াবা নিয়ে কারাগারে প্রবেশের সময় কারা ফটকে তাকে আটক করা হয়।

আটককৃত হলেন- ঢাকার ধামরাই থানা বাধানগর এলাকার আব্দুল জলিলের ছেলে শাহিনুল ইসলাম (২৮)। আটক শাহিনুল ইসলাম কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ কারারক্ষী হিসেবে কর্মরত আছেন।

গাজীপুর মেট্রোপলিটনের কোনাবাড়ী থানার এএসআই আল মমিন জানান, কারাগারের বাহির থেকে আন্ডারওয়্যারের ভেতর লুকিয়ে ইয়াবা ট্যাবলেট নিয়ে কারাগারের ভেতর প্রবেশ করছিলেন কারারক্ষী শাহিনুল ইসলাম। একপর্যায়ে কারাগারের প্রধান গেটে দায়িত্বরত কারারক্ষীরা তাকে তল্লাশি করে।

এ সময় তার আন্ডারওয়্যারের ভেতর থেকে ১৮৭ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। পরে কারা কর্তৃপক্ষ থানায় খবর দিলে রাত সোয়া ১০টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কারারক্ষী শাহিনুল ইসলামকে আটক করে। এ ব্যাপারে কোনাবাড়ী থানায় মাদক মামলা দায়ের করা হয়েছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ