শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন

ইসি নিয়ে আইন প্রণয়নে আপাতত হস্তক্ষেপ নয় : হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক / ২৫৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৩ ডিসেম্বর, ২০২১

সংবিধান অনুযায়ী আইন করে পরবর্তী নির্বাচন কমিশন (ইসি) গঠন নিয়ে আইন প্রণয়নে আপাতত হস্তক্ষেপ নয় জানিয়ে হাইকোর্ট বলেছেন, সরকার এ বিষয়ে আন্তরিক, তাই এ বিষয়ে আপাতত কোনো হস্তক্ষেপ করব না। দেখা যাক সরকার কী করে।

আজ সোমবার এক রিট আবেদনের শুনানিতে বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এসব মন্তব্য করেন। একইসঙ্গে আগামী বছরের ১০ জানুয়ারি পর্যন্ত আদালত রিটের শুনানি মুলতবি করেন।
জানা গেছে, ইসি গঠন করতে আইন প্রণয়ন এবং প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও নির্বাচন কমিশনারদের যোগ্যতা নির্ধারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি নির্দেশনা চেয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী গোবিন্দ বিশ্বাস গত সপ্তাহে রিট আবেদন করেন।

এ ব্যাপারে ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার বলেন, আজ আদালতে বিষয়টি শুনানি হয়েছে। শুনানি নিয়ে আদালত কিছু কথা বলেছেন। রিট আবেদনকারীর পক্ষে ছিলেন আইনজীবী ইউসুফ আলী।

উল্লেখ্য, গত ১৯ নভেম্বর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী আনিসুল হক বলেছিলেন, সরকার ইসি গঠনে আইন প্রণয়নে আন্তরিক, তবে তাড়াহুড়ো করা ঠিক হবে না। পরে সুশাসনের জন্য নাগরিক (সুজন) ইসি গঠনে আইন প্রণয়নে একটি খসড়া আইনমন্ত্রীকে দিয়েছিল।


এই ক্যাটাগরির আরো সংবাদ