শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন

ইসিকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের কথা বললেন রাষ্ট্রপতি

দর্পণ ডেস্ক / ২৪৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৬ মার্চ, ২০২২

রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ আজ নতুন নির্বাচন কমিশন (ইসি) কে সাহসিকতার সাথে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন।

আজ বুধবার সন্ধ্যায় ইসির প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বে ছয় সদস্যের একটি প্রতিনিধি দল বঙ্গভবনে তার সঙ্গে দেখা করার সময় তিনি এ নির্দেশনা দেন।

পরে রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন জানান, “নতুন প্রধান নির্বাচন কমিশনার এবং কমিশনারদের অভিনন্দন জানিয়ে রাষ্ট্রপতি বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ এবং নির্বাচন পরিচালনার ক্ষেত্রে ইসির ভূমিকাই মুখ্য।”

দায়িত্ব পালনের সাথে ক্ষমতা অঙ্গাঙ্গিভাবে জড়িত উল্লেখ করে রাষ্ট্রপ্রধান বলেন, দায়িত্ব সুষ্ঠুভাবে পালনের জন্য ক্ষমতার যথাযথ প্রয়োগ খুবই গুরুত্বপূর্ণ। রাষ্ট্রপতি হামিদ আশা করেন, নতুন নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে জাতীয় নির্বাচনসহ সকল নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে। তিনি সকলের কাছে গ্রহণযোগ্য ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচন কমিশনের পাশাপাশি রাজনৈতিক দল, নির্বাহী বিভাগসহ সকলকে দায়িত্বশীল ভূমিকা পালন করারও আহ্বান জানান।

প্রেস সচিব জানান, সাক্ষাতকালে নতুন প্রধান নির্বাচন কমিশনার এবং কমিশনারগণ দায়িত্ব পালনে রাষ্ট্রপতির সার্বিক সহযোগিতা ও দিকনির্দেশনা কামনা করেন।

প্রতিনিধি দলে ছিলেন নির্বাচন কমিশনার মোঃ আহসান হাবিব খান, বেগম রাশিদা সুলতানা, মোঃ আলমগীর ও আনিচুর রহমান- এবং ইসি সচিব মোঃ হুমায়ুন কবির খন্দকার। এসময় রাষ্ট্রপতির সংশ্লিষ্ট সচিবরা উপস্থিত ছিলেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ