শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন

ইলিশ মাছ দেশের চাহিদা মিটিয়ে এখন বিদেশেও রপ্তানি হচ্ছে: রুহুল এমপি

কামরুজ্জামান হারুন / ২১৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৯ জুন, ২০২২

বৃহত্তর কুমিল্লা জেলার মৎস্য উন্নয়ন প্রকল্পের আওতায় ২০২১-২২ অর্থ বছরে মতলব উত্তর উপজেলায় নিবন্ধিত জেলেদের মাঝে বিকল্প আয়বর্ধনমূলক কর্মসুচির উপকরন হিসেবে ছাগল এবং ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প এর আওতায় নিবন্ধিত জেলেদের মাঝে বৈধ জাল বিতরন করা হয়েছে। 

শনিবার (১৮ জুন) দুপুরে উপজেলা পরিষদ চত্ত্বরে প্রধান অতিথির বক্তব্যে চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট নুরুল আমিন রুহুল  বলেছেন, ইলিশ মাছ জাতীয় সম্পদ। এই সম্পদ রক্ষা করা সকলের দায়িত্ব। তাই নিষিদ্ধ সময়ে কেউ ইলিশ বা জাটকা ধরবেন না, মজুদ ও পরিবহন থেকে বিরত থাকতে হবে।
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেলের বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে অনেক উপকরণ দিচ্ছেন। তাছাড়া খাদ্য সহায়তা সহ বিভিন্ন সুবিধা দিচ্ছেন। তাই ইলিশ সম্পদ রক্ষায় সকলে আরো তৎপর হতে হবে। তিনি আরও বলেন, ইলিশ মাছ দেশের চাহিদা মিটিয়ে এখন বিদেশেও রপ্তানি হচ্ছে। এটাও আওয়ামী লীগ সরকারের একটা সফলতা। এই সফলতা আরো বেগবান করতে জেলে ও সাধারণ জনগণের আরো সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

সহকারী কমিশনার (ভূমি) মোঃ হেদায়েত উল্লাহর সভাপতিত্বে ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মনোয়ারা বেগমের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মতলব উত্তর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস, চট্টগ্রাম বিভাগের উপ-পরিচালক আব্দুস ছাত্তার, চাঁদপর জেলা মৎস্য কর্মকর্তা গোলাম মেহেদী হাসান, উপজেলা পরিষদের মহিলা  ভাইস চেয়ারম্যান শাহিনা আক্তার।

 উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি সিরাজুল ইসলাম লস্কর, ছেঙ্গারচর পৌর আওয়ামী লীগের সভাপতি হাসান কাইয়ুম চৌধুরী,  ষাটনল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফেরদৌস আলম সরকার, উপজেলা আওয়ামী যুবলীগের প্রচার সম্পাদক রেফায়েত উল্লাহ দর্জি প্রমুখ।


এই ক্যাটাগরির আরো সংবাদ