শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১১:১৭ অপরাহ্ন

ইমামপুর পল্লী মঙ্গল উচ্চ বিদ্যালয়ে সরকারের দেয়া স্বাস্থ্যবিধি মেনেই পাঠদান

সুমন আহম্মেদ, মতলব উত্তর (চাঁদপুর) / ২৪৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৫ সেপ্টেম্বর, ২০২১

চাঁদপুরেরমতলব উত্তর উপজেলার ঐতিহ্যবাহী ইমামপুর পল্লী মঙ্গল উচ্চ বিদ্যালয় সরকারের দেয়া স্বাস্থ্যবিধি মেনেই পাঠদান চলছে। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশ মোতাবেক সামাজিক দূরত্ব বজায় রেখে বিদ্যালয়ের শিক্ষার্থীরা দুইটি গেট দিয়ে প্রতিদিন শ্রেণীকক্ষে প্রবেশ করে। প্রবেশ পথে বিদ্যালয়ের পক্ষ থেকে শিক্ষক ও স্কাউট সদস্য হ্যান্ড স্যানিটাইজার ও মাক্স নিয়ে দাঁড়িয়ে থাকে। বিদ্যালয় আগত প্রত্যেক শিক্ষার্থীকে হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক ব্যবহার করে ঢুকতে হয়।


শ্রেণিকক্ষে প্রবেশ করার পর প্রতিটি টেবিলে দু’জন করে শিক্ষার্থী আসনে বসে। সর্বোপরি আনন্দঘন পরিবেশে পাঠদান করা হয়। দেড় বছর পর বিদ্যালয় খুলে দেওয়ায় শিক্ষার্থীরা আনন্দ প্রকাশ করেছে। কয়েকজন শিক্ষার্থীর সাথে আলাপ জানা গেছে, তাঁরা খুশি। এখন পাঠে মনোনিবেশ করতে পারবে।


শিক্ষার্থী জানান, আজ আমি সত্যিই খুব আনন্দিত স্কুলে আসতে পেরে। আমার খুব ভাল লাগছে। সত্যি কথা বলতে আজকের দিনটি সত্যিই মনে রাখার মত। সবচেয়ে মজা লেগেছে স্কুলে বরণ করার বিষয়টি।
শিক্ষকরা জানান, দীর্ঘ দিন পর সশরীরে পাঠদানে অংশ নিতে পেরে আমরা খুবই আনন্দিত। স্বাস্থ্যবিধি মেনে ক্লাস নেয়ার জন্য আমরা সব ধরণের ব্যবস্থা করেছি। শিক্ষক ও শিক্ষার্থীদের মাস্ক পড়ার বিষয়টি কঠোরভাবে নজরদারি করা হচ্ছে। আজকের অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো না। দীর্ঘ দিন পর শিক্ষার্থীরা প্রতিষ্ঠানে এসেছে এ এক অন্যরকম অনুভূতি।
শিক্ষকরা আরো জানান, শিক্ষার্থী ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠান একদমই অচল। করোনাভাইরাসের সংক্রমণ কমায় দীর্ঘ দিন পর স্কুল খুলল। একটা কথা চির সত্য তা হলো শিক্ষার্থী ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠান একদমই অচল। এই দুইয়ের সমন্বয় না থাকলে শিক্ষা কার্যক্রম চালানো যায় না।


ইমামপুর পল্লী মঙ্গল উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক সরকার আবুল কালাম আজাদ বলেন দীর্ঘ ১৭ মাস পর বিদ্যালয় খুলে দেওয়ায় মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা ও শিক্ষা মন্ত্রী দীপু মনি সহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাই।


তিনি জানান, প্রতিটি শিক্ষার্থী মাস্ক ও স্যানিটাইজার ব্যবহার করে সামাজিক দূরত্ব বজায় রেখে বিদ্যালয়ের ফটক দিয়ে প্রবেশ করে। এছাড়া শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীদের শরীরের তাপমাত্রা মেপে প্রবেশ করতে হয়। কোনো শিক্ষার্থী মাস্ক নিয়ে না আসলে বিদ্যালয়ের পক্ষ থেকে আমরা সরবরাহ করে থাকি। অফিস কক্ষের সামনে বিশুদ্ধ পানি ও সাবান দিয়ে হাত ধোয়ার ব্যবস্থা রয়েছে।
প্রধান শিক্ষক সরকার আবুল কালাম আজাদ স্কুল খোলায় সরকারকে ধন্যবাদ জানিয়ে বলেন, দীর্ঘ দিন থেকে আমরা অনলাইনে ক্লাস নিয়েছি। কিন্তু সশরীরে পাঠদান করা সম্ভব হয়নি। আজ আবার আমরা স্বাস্থ্যবিধি মেনে ক্লাসে অংশ নিতে পারায় আমি খুবই আনন্দিত।


ম্যানেজিং কমিটির সভাপতি হাসান কাইয়ুম চৌধুরী জানান, দীর্ঘ প্রায় দেড় বছর পরে সরকারের ১১ দফা ও ১৯ দফা মেনে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হয়েছে। সবাই স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পরিধান করে শ্রেণী কক্ষে প্রবেশ করছে এবং সারিবদ্ধভাবে শ্রেণীকক্ষ ত্যাগ করছে। সবাই নিয়ম মেনে চলছে।


তিনি আরো বলেন, শিক্ষার্থীদের মাঝে প্রাণোচ্ছলভাব লক্ষ্য করা গেছে। তিনি আরও বলেন, প্রধান শিক্ষক ও শিক্ষকদের সাথে মতবিনিময় করে সব দিক নির্দেশনা দেয়া হয়েছে। তারা সেভাবে স্বাস্থ্যবিধি মেনে শিক্ষা প্রতিষ্ঠান চালাবে।


এই ক্যাটাগরির আরো সংবাদ