শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন

ইঞ্জিন রুম থেকেই আগুনের সূত্রপাত: তদন্ত কমিটি

আশেক এলাহী / ২৬৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৬ ডিসেম্বর, ২০২১

ঝালকাঠিতে লঞ্চ দুর্ঘটনার ঘটনায় নৌ পরিবহন মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটির আহ্বায়ক যুগ্ম সচিব মো. তোফায়েল ইসলাম বলেন, “ঝালকাঠিতে মর্মান্তির লঞ্চ দুর্ঘটনার বিষয়টি আমরা গভীরভাবে পর্যবেক্ষণ করছি। একাধিকবার ঘটনাস্থল ও লঞ্চ পরিদর্শন করেছি। প্রাথমিকভাবে আমাদের কাছে মনে হয়েছে, ইঞ্জিন রুম থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। পরবর্তীতে আরও কিছু বিষয়ের কারণে এটি ছড়িয়ে পড়েছে।”

রোববার (২৬ ডিসেম্বর) বরগুনার সার্কিট হাউজ মিলনায়তনে লঞ্চ অগ্নিকাণ্ডের ঘটনায় প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলতে এসে তিনি সাংবাদিকদের কাছে এসব কথা বলেন।

তোফায়েল ইসলাম বলেন, তদন্ত এখনও চলমান। তাই কংক্রিট কোনও তথ্য দেয়া যাচ্ছে না। তবে আমরা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি, যাতে একটি সুষ্ঠু তদন্ত করে ঘটনার সত্যতা উদঘাটন করা যায়। লঞ্চের কোনও স্টাফের সঙ্গে আমরা এখনও কথা বলতে পারি নাই। সেই রাতে আসলে কি ঘটেছিল- এটা প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে শোনার জন্যই আমরা বরগুনা এসেছি।

এসময় উপস্থিত ছিলেন, কমিটির ওপর তিন সদস্য নৌ পুলিশের বরিশাল রেঞ্জের পুলিশ সুপার কফিল উদ্দিন, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ চলাচল সংস্থার পরিচালক মামুন-অর-রশিদ ও বিআইডব্লিউটিএ-এর অতিরিক্ত পরিচালক (বন্দর) মো. সাইফুল ইসলাম।

এসময় তাদের সঙ্গে ছিলেন বরগুনা জেলা প্রশাসক হাবিবুর রহমান ও বরগুনা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু।

এছাড়া, তদন্ত চলাকালীন আশেপাশেই অবস্থান করছিলেন নিহত ও নিখোঁজ ব্যক্তিদের স্বজনেরা।


এই ক্যাটাগরির আরো সংবাদ